Friday, July 24, 2026
PrimeBulletin

Author

জেলা রিপোর্টার, গাইবান্ধা

সারা দেশ

গাইবান্ধার শিক্ষার্থী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেফতার, অপহৃতা শিক্ষার্থী উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শিক্ষার্থী অপহরণ মামলার প্রধান আসামি শিশির আহমেদ চঞ্চলকে ( ২২) নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে । একই সঙ্গে ওই শিক্ষার্থীকেও উদ্ধার করেছে র‍্যাব।

2026-07-16 18:18

সারা দেশ

গাইবান্ধার মাওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে ধ্বস, জনমনে উদ্বেগ- উৎকণ্ঠা

গাইবান্ধার সর্ববৃহৎ মাওলানা ভাসানী সেতুর সংযোগ সড়ক ধ্বসে গর্তের সৃষ্টি হওয়ায় জনমনে দেখা দিয়েছে উদ্ধেগ-উৎকণ্ঠা ।

2026-07-15 16:11

সারা দেশ

গাইবান্ধার বিস্তীর্ণ চরাঞ্চল থেকে ৪ হাজার কোটি টাকার খনিজ সম্পদ আহরণের সম্ভাবনা

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বালুতে বাণিজ্যিকভাবে ভারী খনিজ বালু উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে। এ প্রকল্প থেকে ৪ হাজার কোটি টাকার খনিজ সম্পদ আহরনের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। ইতোমধ্যে অস্ট্রেলীয় প্রতিষ্ঠান এভারলাস্ট মিনারেলস লিমিটেড জেলা ফুলছড়ি ও সদর উপজেলার বিভিন্ন চরে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি স্থাপন এবং খনিজ পৃথকীকরণের কাজ শুরু করেছেন ।

2026-07-14 19:42

সারা দেশ

গাইবান্ধায় ১০৫ ইয়াবা ট্যাবলেটসহ কারবারি গ্রেফতার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাজহারুল ইসলাম (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

2026-07-13 19:58

সারা দেশ

ফেসবুকে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে গাইবান্ধায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ব্যবসায়িক চুক্তিনামায় সাক্ষী হওয়ার জেরে এক যুবক ও তার চাচাকে অপহরণ, বর্বর নির্যাতন এবং মুক্তিপণ দাবির ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে।

2026-07-12 20:17

সারা দেশ

গাইবান্ধায় কৃষককে নিজ বাড়িতে গলাকেটে হত্যা

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় পারিবারিক বিরোধের জের গভীর রাতে বেকি দিয়ে শাহজালাল (৪৫) নামের এক কৃষককে গলাকাটা কেটে হত্যা করা হয়েছে। শাহজালাল দীর্ঘ কয়েক বছর ধরে বাঁশ শিল্পের পেশায় কাজ করে আসছিলেন। রোববার (১২ জুলাই) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) দুরুল হুদা।

2026-07-12 19:56

সারা দেশ

গাইবান্ধা বিসিক শিল্পনগরীতে খাবারের ‎দোকান, নিরাপত্তা-পরিবেশ নিয়ে উদ্বেগ

‎‎বিসিক আইন অনুযায়ী শিল্পনগরীর নির্ধারিত প্লট শুধুমাত্র শিল্প কারখানা স্থাপনের জন্য বরাদ্দ দেওয়া হয়। এখানে আবাসিক, বাণিজ্যিক বা খাবার দোকানের অনুমোদন নেই। কিন্তু গাইবান্ধায় আইন লঙ্ঘন করে বিসিক শিল্পনগরীর ভেতরে গড়ে উঠেছে একাধিক খাবারের দোকান। অভিযোগ উঠেছে, শুধু খরিদ্দার নয়, দোকানগুলোকে কেন্দ্র করে বিকেল থেকে রাত পর্যন্ত জমে উঠছে অবাঞ্ছিত আড্ডা। এতে শিল্পনগরীর নিরাপত্তা ও পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কারখানার মালিক ও শ্রমিকরা।

2026-07-11 20:34

সারা দেশ

গাইবান্ধায় হানিফ পরিবহনের পিছনে পিকআপের ধাক্কায় চালক নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা বিকল হানিফ পরিবহনের পিছনে পিকআপে ধাক্কায় আমির হোসেন (৪২) নামের ওই পিকআপ চালক নিহত হয়েছেন।

2026-07-11 20:03

সারা দেশ

গাইবান্ধায় ধারালো অস্ত্রের মুখে ‌দুই ব্রাককর্মীর ৭ লক্ষ টাকা ছিনতাই

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চল থেকে সঞ্চয়ের টাকা সংগ্রহ করে ব্রাক অফিসে ফেরার পথে অস্ত্রের মুখে দুই ব্রাক কর্মীর কাছ থেকে সাত লক্ষ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা । এ সময় নৌকায় থাকা অন্যান্য যাত্রীর কাছ থেকে মোবাইল ফোনসহ টাকা লুটপাট করেন তারা।

2026-07-09 23:19

সারা দেশ

গাইবান্ধায় ছয় মাসে ধর্ষণের শিকার ১২৫ নারী-শিশু, জনমনে বাড়ছে উদ্ধেগ- উৎকণ্ঠা

গাইবান্ধায় উদ্বেগজনক হারে বাড়ছে । ধর্ষণ ও নারী-শিশুর প্রতি যৌন সহিংসতার ঘটনায় জনমনে বাড়ছে উদ্ধেগ--উৎকণ্ঠা ।

2026-07-09 23:12

সারা দেশ

গাইবান্ধায় এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র জটিলতার ঘটনায় ৯ কর্মকর্তার অব্যাহতি

গাইবান্ধার ফুলছড়িতে সরকারি ডিগ্রী পরীক্ষা কেন্দ্র এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র জটিলতায় ঘটনায় কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারসহ ৯ জনকে অব্যাহতি প্রদান করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগ এনে তাদেরকে অব্যাহতি প্রদান করা হয় ।

2026-07-07 21:20

সারা দেশ

গাইবান্ধার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামী নোবেলকে ঢাকায় গ্রেফতার

গাইবান্ধার সদর উপজেলায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ মামলায় প্রধান আসামি নোবেল মিয়া (১৮) নামের এক যুবককে ঢাকায় গ্রেফতার করেছেন র‍্যাব।

2026-07-06 21:08

সারা দেশ

গাইবান্ধায় অবসরপ্রাপ্ত শিক্ষক হত্যা মামলার পলাতক আসামি সাবু সাভারে গ্রেফতার

গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে অবসরপ্রাপ্ত শিক্ষক কফিল উদ্দিন (৬৫) হত্যা মামলার আসামি শরিফুল ইসলাম সাবুকে সাভার এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব। এই ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি।

2026-07-06 20:20

সারা দেশ

গাইবান্ধায় জিয়া মঞ্চের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন জিয়া মঞ্চের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন উপলক্ষে গাইবান্ধায় মোটরসাইকেল নিয়ে একটি আনন্দ মিছিল বের করা হয়।

2026-07-06 19:47

সারা দেশ

গাইবান্ধায় মাদকদ্রব্য সেবনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

গাইবান্ধার সদর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট সেবনের অভিযোগ মোহাম্মদ ফিরোজ (২৮) ও শরিফ মিয়া (২৫) নামের দুই যুবককে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা শাখা ( ডিবি) পুলিশ ।

2026-07-04 21:27

সারা দেশ

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গণভোটের গণরায় কার্যকর ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে গাইবান্ধায বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

2026-07-04 19:59

সারা দেশ

গাইবান্ধায় প্রশ্নপত্র জটিলতায় ২০ শিক্ষার্থী ও অভিভাবক ফলাফল নিয়ে উৎকণ্ঠায়

গাইবান্ধার ফুলছড়িতে একটি পরীক্ষা কেন্দ্র প্রশ্নপত্র জটিলতায় ২০ জন পরীক্ষার্থী ফলাফল নিয়ে পরীক্ষার্থী এবং অভিভাবকের মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। ২০২৫ সালের এইচএসসির প্রশ্নপত্রে ২০ জন শিক্ষার্থীর পরীক্ষা নেওয়া হয়েছে। অথচ তারা ২০ জনই ২০২৬ সালের পরীক্ষার নিয়মিত পরীক্ষার্থী ছিলেন।

2026-07-02 22:03

সারা দেশ

গাইবান্ধায় হরিদাস চন্দ্র তরণী দাসের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার হরিদাস চন্দ্র তরণী দাসের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

2026-07-02 18:07

সারা দেশ

পলাশবাড়ীতে একই স্থানে বিএনপি ও জামায়াত শিবিরের কর্মসূচির ঘোষণা, ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়িতে ১৪৪ ধারা জারি করেছেন প্রশাসন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় এই জরুরী সিদ্ধান্ত জারি করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।

2026-06-30 21:19

সারা দেশ

গোবিন্দগঞ্জে ১৭১তম হুল দিবসের সমাবেশে বক্তারা সাঁওতালরা আজও অধিকার থেকে বঞ্চিত

অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে সাঁওতাল বিদ্রোহ বা হুল দিবস উদযাপিত হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৭১ তম হুল দিবস পালন করা হয় ।

2026-06-30 18:46

সারা দেশ

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমির সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামী আব্দুল জলিলকে ( ৪৮) গ্রেফতার করেছে র‍্যার । সোমবার (২৯ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যার-১৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালকের (মিডিয়া) পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী ।

2026-06-29 23:35

সারা দেশ

গাইবান্ধায় তিস্তার পানি বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা, বাড়ছে ভাঙ্গনের তীব্রতা

গাইবান্ধার নদ-নদী গুলোতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ইতোমধ্যেই তিস্তা নদীর পানি বিপৎসীমা ছুই ছুই করছে। গত ২৪ ঘন্টায় ৭৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আজ সোমবার সন্ধ্যার মধ্যে বিপৎসীমা অতিক্রম করার সমূহ সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্টরা।

2026-06-29 19:42

সারা দেশ

গাইবান্ধায় আসামিদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে বাদী মানবেতর জীবনযাপন : নিরাপত্তা দাবি

মামলা করেও আসামিদের হুমকির মুখে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বাদী। অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে খেয়ে না খেয়ে চরম মানবেতর অবস্থায় জীবনযাপন করছেন।

2026-06-29 18:10

সারা দেশ

গাইবান্ধায় অপহৃত শিক্ষার্থী উদ্ধার, মামলার প্রধান আসামি গ্রেফতার

গাইবান্ধার সদর উপজেলায় শিক্ষার্থী অপহরণ মামলার প্রধান আসামি আহসান হাবিব (২২) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে. । একই সঙ্গে অপহৃত শিক্ষার্থীকেও উদ্ধার করেছে র‍্যাব ।

2026-06-28 20:48

সারা দেশ

গাইবান্ধায় অপপ্রচার চালিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন : ক্ষতিপূরণ-নিরাপত্তার দাবি

অপপ্রচার ও মিথ্যা অভিযোগে গাইবান্ধার জাফলং চাইনিজ রেস্টুরেন্ট নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে ভস্মীভূত করা হয়েছে বলে উপযুক্ত ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

2026-06-28 16:20

সারা দেশ

গাইবান্ধায় শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার মুল আসামীকে গ্রেফতার ও ফাঁসির দাবীতে মানববন্ধন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় শিবির সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার মুল আসামী গ্রেফতার ও ফাঁসির দাবীতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

2026-06-25 22:40

সারা দেশ

গাইবান্ধায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাড়ে তিন লাখ শিশুকে খাওয়ানো হবে 'এ' ক্যাপসুল

গাইবান্ধার সাত উপজেলায় ৩ লাখ ৫৩ হাজার ৭২৪ শিশুকে ভিটামিন 'এ 'ক্যাপসুল খাওয়ানো হবে। এতে মোট ২ হাজার ২০ টি অস্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত আরো থাকবে ১৩ টি কেন্দ্র।

2026-06-25 21:55

সারা দেশ

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তসলিমা আক্তার মিম ( ৮) ও রবিউল ইসলাম (৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

2026-06-25 18:51

সারা দেশ

গাইবান্ধায় সাত বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ, অভিযুক্ত গ্রেপ্তার

গাইবান্ধা সদর উপজেলায় একটি রেস্টুরেন্টে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ওই রেস্টুরেন্ট আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন স্থানীয়রা । এ ঘটনায় আমির উদ্দিন নামের অভিযুক্ত রেস্টুরেন্টের এক কর্মচারীকে জনরোষ থেকে উদ্ধার করেছেন পুলিশ। বুধবার (২৪ জুন) দুপুরের দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন জাফলং রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে ।

2026-06-24 17:55

সারা দেশ

সভাপতি মোশাররফ, সম্পাদক মিজান সুন্দরগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন

গাইবান্ধার ‎সুন্দরগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ঘাঘট পত্রিকার স্টাফ রিপোর্টার মোশাররফ হোসেন বুলু সভাপতি, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মিজানুর রহমান মিজান সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির প্রতিনিধি মোকছেদ আল মামুন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

2026-06-23 23:10

সারা দেশ

গাইবান্ধায় আরএইচস্টেপ’র ফার্মেসি মালিক, কর্মকর্তা ও কর্মচারীদের মাসিক নিয়মিতকরণ কর্মশালা

রিপ্রোডাক্টিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম (আরএইচস্টেপ) এর উদ্যোগে ফার্মেসির মালিক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ঔষধের মাধ্যমে মাসিক নিয়মিতকরণ মেনস্ট্রুয়াল রেগুলেশন উইথ মেডিকেশন (এমআরএম) বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

2026-06-22 19:01

সারা দেশ

গাইবান্ধায় ছাত্রশিবিরের নেতা সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিএনপির সন্ত্রাসী হামলায় গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতার করে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

2026-06-22 18:24

সারা দেশ

গাইবান্ধায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে শিবির নেতা খুন

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে সাইফুল্লাহ বারী (২৫) নামের এক শিবির নেতা খুন হয়েছেন। এ ঘটনায সালাউদ্দিন (২৮) নামের আরো একজন গুরুতর আহত হয়েছেন।

2026-06-21 20:59

সারা দেশ

তথ্য চাইতে গিয়ে হেনেস্তার শিকার দুই সাংবাদিক, গাইবান্ধায় এসিল্যান্ড জসিম উদ্দীনের অপসারণ ও বিভাগীয় ব্যবস্থার দাবি

তথ্য সংগ্রহ ও বক্তব্য নিতে গিয়ে দুই সাংবাদিককে হেনস্তা এবং ক্যামেরা-মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে গাইবান্ধার সাদুল্লাপুর প্রেসক্লাব। একই সঙ্গে সাদুল্লাপুরের সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দীনের দ্রুত অপসারণ ও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রেসক্লাবের সাংবাদিক নেতারা।

2026-06-21 19:10

সারা দেশ

গাইবান্ধায় নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্ট ক্লোজ

নারী কেলেঙ্কারির অভিযোগে গাইবান্ধার ট্রাফিক বিভাগের সার্জেন্ট জাহাঙ্গীরকে ক্লোজ করা হয়েছে। ওই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এরপর পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগ থেকে তাকে ক্লোজ করা হয়।

2026-06-21 18:18

সারা দেশ

গাইবান্ধায় ছেলে হত্যাকান্ডের ঘটনায় ছোট ছেলেকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন বাবা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বড় ছেলে সাকিব হত্যা হত্যাকাণ্ডের ঘটনায় ছোট ছেলে রাকিব হোসেনেরকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেছেন বাবা ।

2026-06-20 18:48

সারা দেশ

গাইবান্ধায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাইবান্ধায় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বেসরকারি উন্নয়ন

2026-06-17 21:33

সারা দেশ

গাইবান্ধায় নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর বাকপ্রতিবন্ধী মমিন মিয়া( ৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা । স্থানীয় বাঙালি নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

2026-06-17 16:17

সারা দেশ

গাইবান্ধায় মাদক বিকিকিনির সময় কারবারিসহ গ্রেপ্তার -২

গাইবান্ধা সাঘাটা ও উপজেলায় পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ জুয়েল মন্ডল (৪৫) নামের একজন মাদক কারবারি ও মতিয়ার রহমান (৫০) নামের একজন মাদক ক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

2026-06-16 18:47

সারা দেশ

গাইবান্ধায় ২৪’র জুলাই শহীদদের কবরের টাকা আত্মসাতের প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০২৪ সালের জুলাই আন্দোলনে গাইবান্ধার ৬ শহীদের কবরের টাকা আত্মসাতের প্রতিবাদ ও ফ্যাসিস্ট আওয়ামীলীগের পুনর্বাসনের সাথে জড়িতদের বিচার দাবি করেছে ৬ শহীদ পরিবার। ৬ পরিবারের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সোমবার (১৫ জুন) দুপুরের দিকে গাইবান্ধা প্রেসক্লাব মিলানায়তনে ৬ শহীদ পরিবারের পক্ষ থেকে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহিনা বেগম। এসময় শহীদ শাকিনুরের স্ত্রী শারমিন আক্তার, শহীদ আরিফুলের স্ত্রী হালিজা বেগম, শহীদ সুজনের স্ত্রী লাইজু বেগম, শহীদ নাজমুলের মা গোলেভান, শহীদ জুয়েল রানার মা জমিলা বেগম ও শহীদ সজলের বাবা খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

2026-06-15 21:46

সারা দেশ

গাইবান্ধার ফুলছড়ি-বাহাদুরাবাদ রুটে ‘দ্বিতীয় যমুনা সেতু’ নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

যমুনা নদীর ওপর গাইবান্ধার ফুলছড়ি এবং জামালপুরের বাহাদুরাবাদ ঘাটের মধ্যে ‘দ্বিতীয় যমুনা বহুমুখী সেতু’ নির্মাণের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। ‘

2026-06-15 20:10

সারা দেশ

গাইবান্ধায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মানসিক ভারসাম্যহীন লিপি বেগম ( ৪২) নামের এক নারী আত্মহত্যা করেছেন।

2026-06-15 19:38

সারা দেশ

গাইবান্ধায় আলোচিত হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আলোচিত হত্যা মামলার প্রধান আসামী প্রভাষ কিসকোকে (৩৫) গ্রেপ্তার করেছে র‍্যাব । রংপুরের পীরগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১৫ জুন) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালকের (মিডিয়া) পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

2026-06-15 18:07

সারা দেশ

জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবিলায় গাইবান্ধায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধ

পরিবেশ ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনে বিরুপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর ঘোষিত '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ'কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

2026-06-13 23:00

সারা দেশ

গাইবান্ধায় সিপিবির মিট দ্যা কমরেডস ও জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি গাইবান্ধা সদর উপজেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় নিয়ে মিট দ্যা কমরেডস অনুষ্ঠিত হয়েছে ।

2026-06-13 20:18

সারা দেশ

বিশ্বকাপ ফুটবল গাইবান্ধায় পছন্দের দলের পতাকা টানাতে গিয়ে গাছের ডালে জ্ঞান হারালেন যুবক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পছন্দের দলের পতাকা টানাতে গিয়ে কদম গাছে উঠে জ্ঞান হারলেন শামীম মিয়া(২৬) নামের এক যুবক । পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করা হয়েছে।

2026-06-13 18:35

সারা দেশ

গাইবান্ধায় নানার বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে পড়ে প্রাণ গেল শিশু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে পড়ে আব্দুর রহমান (৩ ) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

2026-06-11 18:38

সারা দেশ

পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম জনদুর্ভোগ সামান্য বৃষ্টিতেই দারিয়াপুর বন্দরে হাঁটু পানি

গাইবান্ধা সদর উপজেলার ঐতিহ্যবাহী দারিয়াপুর বন্দরে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় তীব্র জলাবদ্ধতা। অল্প বৃষ্টিতেই বন্দরের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় হাঁটুসমান পানি জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা।

2026-06-10 15:33

সারা দেশ

গাইবান্ধায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ছেলে ছাত্রলীগের সক্রিয়কর্মী নোমান গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী সাব্বির রাহাদ খান নোমানকে (২৪) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

2026-06-09 17:26

সারা দেশ

গাইবান্ধায় যুবলীগ ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

গাইবান্ধা সদর উপজেলায় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। দুপুরের দিকে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের সামন থেকে তাদেরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ( ডিবি)।

2026-06-07 19:51

সারা দেশ

গাইবান্ধায় অতিরিক্ত মদ্যপানে একজন নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অতিরিক্ত মদ্যপানে সোহাগ মন্ডল (২৮) নামের এক যুবককের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সৈকত মন্ডল ( ২৫) ও মজিবর রহমান( ৩৫) নামের আরো দুইজন অসুস্থ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

2026-06-07 19:50

সারা দেশ

গাইবান্ধায় কাভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কায ট্রাক চালক নিহত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কাভার্ড ভ্যানে ট্রাকের ধাক্কায় রফিক মিয়া ( ৪২) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন।নিহত রফিক মিয়া টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার তালিমা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।

2026-06-07 18:40

সারা দেশ

গাইবান্ধায় জমি লিখে না দেওয়ার ঘটনায় স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামী গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্বামীকে জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগে স্বামী আনোয়ারুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাব।

2026-06-06 23:47

সারা দেশ

গাইবান্ধায় বাড়ির উঠানে গাঁজার চাষ, অভিযুক্ত পলাতক

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বাড়ির উঠান থেকে গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ । এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক বাবলু আকন্দ (৫৫) পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। পরে গাজার গাছটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

2026-06-06 22:31

সারা দেশ

গাইবান্ধায় চার বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলার আসামি আজাহার গ্রেফতার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা মামলায় আজহার আলী (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ।

2026-06-06 20:24

সারা দেশ

গাইবান্ধায় ট্রেন থেকে পড়ে যুবকের দুই পা বিচ্ছিন্ন

গাইবান্ধার বোনারপাড়া চলন্ত ট্রেন থেকে পড়ে রিপন মিয়া (৩৫) নামে এক যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়েছে। গুরুতর আহত হওয়ায় ওই যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়ে বলে জানিয়েছে বোনারপাড়া রেলওয়ে পুলিশ।

2026-06-06 18:20

সারা দেশ

গাইবান্ধা থেকে চুরি হওয়া ট্রাক শাহজাদপুর থেকে উদ্ধার, আটক-১

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চুরি হওয়া ট্রাক সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে জব্দ করা হয়েছে । এ চুরির ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আমির হোসেন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

2026-06-04 23:42

সারা দেশ

সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও মারপিটের ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালিত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা ভাঙচুর ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ মামলা দায়ের এবং জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

2026-06-02 21:07

সারা দেশ

গাইবান্ধায় বাড়িঘড় ভাঙচুর লুটপাট ও যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মিজবাহুর রহমানের বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

2026-06-02 17:27

সারা দেশ

গোবিন্দগঞ্জে ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মানসিক ভারসাম্যহীন আব্দুর রশিদ শেখ (৫২) নামে এক ব্যক্তির গাছের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মৃত্যু আব্দুর রশিদ উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামের মোজাল হক শেখের ছেলে।মঙ্গলবার (২ জুন) সকালের দিকে উপজেলার ওই ইউনিয়নের রামপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

2026-06-02 16:59

সারা দেশ

গাইবান্ধায় জাম কুড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার জাম কুড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সৃজন কুমার (৬) ও বিন্দা রানী (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

2026-06-01 20:24

সারা দেশ

গাইবান্ধায় বাক-প্রতিবন্ধ ধর্ষণ মামলায় যুবক গ্রেফতার

গাইবান্ধা সাদুল্যাপুর উপজেলায় বাক-প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণ মামলায় আরিফ মিয়া (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার পর থেকে অভিযুক্ত আরিফ মিয়া পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

2026-05-31 21:58

সারা দেশ

গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার আশুলিয়ায়

গাইবান্ধায় তালাকপ্রাপ্ত স্ত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করেছেন সাবেক স্বামী। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত সাবেক স্বামী ধর্ষক আল আমিনকে (২৫) আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছেন র‍্যাব। সোমবার (২৫ মে) বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

2026-05-25 18:37

সারা দেশ

গাইবান্ধায় ভেজাল মিশ্রিত গুড়া হলুদের কারখানায় অভিযান, জরিমানা ১ লাখ ৫০ হাজার টাকা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ভেজাল গুড়া হলুদের কারখানায় অভিযান চালানো হয়েছে। এ সময় মরিচের গুঁড়া, বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য মিশানো প্রায় ৩০ মন গুড়া হলুদ জব্দ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। ভেজাল মিশ্রিত গুড়া হলুদ উৎপাদনের দায়ে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

2026-05-24 22:27

সারা দেশ

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুশিক্ষার্থীর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ মিয়া (১৩) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে।

2026-05-24 20:28

সারা দেশ

গাইবান্ধার তিস্তামুখঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়ক ও রেলসেতুসহ টানেল নির্মাণের দাবিতে মানববন্ধন

ফুলছড়ির তিস্তামুখঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়কসহ রেলসেতু বা টানেল নির্মাণ ও বোনারপাড়া থেকে তিস্তামুখ ঘাট পর্যন্ত পুনরায় ট্রেন চালুর দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ মে ) দুপুরের দিকে সাঘাটা-বোনার পাড়া চৌরাস্তা মোড়ে সাঘাটা-ফুলছড়ি উন্নয়ন সংগঠন এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করে।

2026-05-24 19:50

সারা দেশ

সেতুর অভাবে পারাপারে সীমাহীন দুর্ভোগ আর ভোগান্তি

প্রায় ২০/২৫ গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ডিঙ্গি নৌকা। কথা হয়। সরকার আসে, সরকার যায় কিন্তু আজও নির্মাণ হয়নি ঘাঘট নদীর উপর একটি সেতু। নির্বাচন আসলেই নদীপারের মানুষের কদর বাড়ে। শুরু হয় নেতা-কর্মীদের আনাগোনা। প্রার্থীরা ছুটে যায়,ঘাঘট নদী তীরের মানুষের দ্বারে দ্বারে ।ডিঙ্গি নৌকার স্থলে সেতু নির্মাণের প্রতিশ্রুতিও দেয় তারা। কিন্তু নির্বাচন পার হলেই সবাই ভুলে যায় ঘাঘট নদী তীরের মানুষের কথা। ফলে আশ্বাস আর বিশ্বাসের মধ্য দিয়ে কেটে যায় তাদের অর্ধশত বছর। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ডিঙ্গি নৌকায় চড়ে পারাপার হচ্ছে হাজারো মানুষের।

2026-05-23 19:39

সারা দেশ

গাইবান্ধায় মাদকাসক্ত ভাতিজার হাতে ফুফু নিহত মা ও চাচি গুরুতর আহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মাদকাসক্ত ভাতিজার সোহেল মিয়ার (৩০) নামের এক যুবকের হাতে থাকা বটির আঘাতে আপন ফুফু জহুরা বেগম (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় সোহেলের মা আনোয়ারা বেগম ও চাচি জুলেখা বেগমকে আঘাত করলে তারাও গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

2026-05-21 19:51

সারা দেশ

নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ‎আন্দোলন গড়ে তোলার আহ্বান

নারী ও কন্যা শিশু নির্যাতন এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে একযোগে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানানো হয়েছে। একই সাথে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার এবং গণপরিসরে নারী ও কন্যা শিশুর প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

2026-05-20 15:20

সারা দেশ

গাইবান্ধায় কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত ঘরবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন, খোলা আকাশের নিচে মানবতার জীবন যাপন

গাইবান্ধার সুন্দরগঞ্জ, সদর ও ফুলছড়ি উপজেলায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে কয়েকটি গ্রাম তছনছ হয়েছে । এতে প্রায় তিন শতাধিক পরিবারের বাড়ি ঘর, শিক্ষা, ধর্মীয প্রতিষ্ঠান ও গাছপাড়া ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচন্ড ঝড়ের সময় ঘরে উড়ে আসা টিনের আঘাতে ও গাছ পড়ে অন্ততপক্ষে ১৫ জন আহত হয়েছেন।রোববার (১৭ মে) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ঝড়ের তান্ডব শুরু হয়। এতে ঘরবাড়ি শিক্ষা, বিদ্যুৎ খুঁটি ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ গাছ পালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গতকাল রোববার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রায় ৯০ হাজার গ্রাহক অন্ধকারে ডুবে রয়েছেন ।

2026-05-18 20:46

সারা দেশ

গাইবান্ধায় বিএনপি, ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা

গাইবান্ধায় বিএনপি, ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে স্থানীয় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সোমবার (১৮ মে) বিকেলের দিকে গাইবান্ধা জেলা বিএনপি এই মতবিনিময় সভার আয়োজন করে। সভায় জেলার সাত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

2026-05-18 18:19

সারা দেশ

গাইবান্ধায় ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাবেক এএসআইসহ গ্রেফতার-২

গাইবান্ধা পৌর শহরের বাস টার্মিনাল এলাকা থেকে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাবেক পুলিশের এএসআই মনিরুজ্জামান মনির পলাশ (৪৭) ও স্বাধীন মিয়াকে (৩০) নামের দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ ।

2026-05-16 20:17

সারা দেশ

নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেয়ায় গাইবান্ধায় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরকে অভিনন্দন জানিয়ে গাইবান্ধায় শুভেচ্ছা মিছিল বের করা হয়।

2026-05-14 22:51

সারা দেশ

গাইবান্ধায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের দেওয়ানতলা ব্রিজ এলাকায় নদী থেকে অজ্ঞাত (৪৫) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

2026-05-14 21:35

সারা দেশ

গাইবান্ধায় চতুর্থ শ্রেণীর শিশু শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গাইবান্ধা সদর উপজেলায় চতুর্থ শ্রেণীর শিশু শিক্ষার্থী কুলসুম হত্যা মামলার প্রধান আসামি ইব্রাহিম হাসান লিমন শেখকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

2026-05-14 21:09

সারা দেশ

গাইবান্ধায় জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১ : আহত ১০

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আনিসুর রহমান (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

2026-05-13 18:30

সারা দেশ

গাইবান্ধায় পাগলা কুকুরের কামড়ে এক সপ্তাহের ব্যবধানে পাঁচজনের মৃত্যু, আহত ৮

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় পাগলা কুকুরের কামড়ে গত এক সপ্তাহের ব্যবধানে পাঁচজনের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় নারী ও শিশুসহ আরো আহত রয়েছেন ৮ জন। আহতদের মধ্যে সালামের স্ত্রী সুলতানা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে আজ বুধবার। একের পর এক পাগলা কুকুরের কামড়ে মৃত্যুর ঘটনায় এলাকার মানুষ মধ্যে বিরাজ করছে উদ্যোগ- উৎকণ্ঠে ।

2026-05-13 17:53

সারা দেশ

গাইবান্ধায় নারীসহ দুই ফেনসিডিল কারবারি গ্রেফতা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাসে তল্লাশি চালিয়ে ৩০ পিস ফেনসিডিলসহ জাহাঙ্গীর আলম (৩২) ও পান্না আক্তার ( ২৬ ) নামের এক নারীসহ দুইজনকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

2026-05-13 16:43

সারা দেশ

গাইবান্ধায় পুলিশের এএসআই'র বোনাসের ৪০ হাজার টাকা চুরি

গাইবান্ধা জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এএসআই তৌহিদুল ইসলামের বাসায় চুরির ঘটনা ঘটেছে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে কোরবানির জন্য পাওয়া বোনাসের ৪০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে চোরচক্র।

2026-05-12 20:36

সারা দেশ

গাইবান্ধায় সাব রেজিস্টার অফিসে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ

গাইবান্ধায় সাব রেজিস্টার অফিসে অবৈধভাবে অনির্বাচিত একটি কমিটির নাম ব্যবহার করে জমি ক্রেতা ও বিক্রেতার কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

2026-05-12 16:49

সারা দেশ

গাইবান্ধায় গণশুনানী অনুষ্ঠিত

গাইবান্ধায় বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, দপ্তর ব্যাংক ও আর্থিক জনগণের জন্য প্রদত্ত পরিসেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা ও মূল্যবোধ বজায় রাখার লক্ষ্যে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।

2026-05-11 18:15

সারা দেশ

গাইবান্ধায় ধান বোঝায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ধান বোঝাই ট্রাকের ধাক্কায় এরশাদ আলী ( ২৫) নামের এক যুবক নিহত হয়েছে।নিহত এরশাদ আলী উপজেলার উদাখালি ইউনিয়নের উত্তর কাঠুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে।

2026-05-10 23:53

সারা দেশ

গাইবান্ধায় শিশু শিক্ষার্থী ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থীর গলায় চাকু ঠেকিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে রোমান সরকার (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ

2026-05-10 22:08

সারা দেশ

গাইবান্ধায় ধান মাড়াই কলে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা ধান মাড়াই কলে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪০ বছর বয়সী জাফর আলী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

2026-05-10 21:02

Bangladesh

দেশ ও জাতির সেবায় জান ও মালের কুরবানীর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে: মাওলানা আবদুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলা মজলিসে শূরা, কর্মপরিষদ, জেলা ইউনিট (পুরুষ ও মহিলা) এবং উপজেলা আমীর-সেক্রেটারি ও ছাত্র ইসলামি আন্দোলনের সাবেক জনশক্তি নিয়ে পৃথক পৃথক বৈঠক ও মতবিনিময় সভা স্থানীয় জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

2026-05-10 20:15

সারা দেশ

গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ও চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ: সাতদিনের কলম বিরতি

গাইবান্ধা সাব রেজিস্ট্রি অফিসের সামনে জমির দলিল করতে দলিল লেখক সমিতির চাঁদাবাজি ও ঘুষ নেয়ার ঘটনায় বিভিন্ন স্লোগান ও হট্টগোলের অভিযোগে ওঠেছে। এ ঘটনার প্রতিবাদে দলিল লেখক সমিতি ৭ দিনের কলম বিরতি ঘোষণা করেছে। রোববার (১০ মে) দুপুরের দিকে গাইবান্ধা সাব রেজিস্টার অফিস চত্বরে এ স্লোগান ও হট্টগোলের ঘটনা ঘটে।

2026-05-10 19:54

সারা দেশ

গাইবান্ধায় গৃহবধূ সপ্না হত্যাকাণ্ডের সাথে জড়িত দের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গৃহবধূ স্বপ্না খাতুন হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।শনিবার (৯ মে) বিকেলের দিকে উপজেলার বাসুদেবপুর বাজার এলাকায় স্থানীয়দের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, গৃহবধূ স্বপ্না খাতুন হত্যা মামলার বাদী মোখলেছ মিয়া, নিহত স্বপ্নার মা নুরজাহান বেগম ও উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বিদ্যুৎসহ স্থানীয় নেতৃবৃন্দ।

2026-05-09 21:40

সারা দেশ

গাইবান্ধায় গৃহবধূ ববিতা হত্যা মামলায় আসামি ঢাকায় গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গৃহবধূর ববিতা বেগম ( ৩০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা মামলার আসামি দেবর আনোয়ার ইসলামকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

2026-05-07 20:31

সারা দেশ

গাইবান্ধায় তিস্তামুখ ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়ক ও রেলসেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

তিস্তামুখ ঘাট থেকে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত সড়ক ও রেলসেতু নির্মাণের দাবিতে গাইবান্ধা সাঘাটা উপজেলার উল্লাহ বাজারের চৌমাথায় এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

2026-05-06 19:54

সারা দেশ

গণভোটের রায় বাস্তবায়নের গাইবান্ধায় ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় ১১ দলীয় ঐক্যজোটের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাবেক আমির আব্দুর রহিম সরকার।

2026-05-02 21:48

সারা দেশ

গাইবান্ধায় একাধিক মামলার আসামি ইউপি সদস্য গ্রেফতার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায়একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউপি সদস্য শাহ জামাল মিয়া (৫৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

2026-04-30 20:33

সারা দেশ

গাইবান্ধায় স্কুলছাত্রীকে অপহরণের পর দিনভর ধর্ষণ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ষষ্ঠ শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণ করে পালাক্রমে ধর্ষণের পর রাস্তার পাশে ফেলে গেছে ধর্ষণকারীরা।

2026-04-28 09:09

সারা দেশ

গাইবান্ধার সাংবাদিক- সংগঠক রিজনের ৫ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

সাংবাদিক- প্রগতিশীল সামাজিক সাংস্কৃতিক সংগঠক-রাজনীতিক মাহমুদুল গণি রিজনের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

2026-04-27 23:03

সারা দেশ

গাইবান্ধায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটে উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে । এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে ও মারা গেছে একটি গরু ও একটি ঘোড়া ।

2026-04-26 22:43

সারা দেশ

গাইবান্ধায় বজ্রপাতে এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু হয়েছে । ঘটনায় আরো দুইজন আহত হয়েছে ও মারা গেছে একটি গরু।

2026-04-26 18:53

সারা দেশ

গাইবান্ধায় পুষ্টি দিবস পালিত

পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ, এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় পালন করা হয়েছে জাতীয় পুষ্টি দিবস।

2026-04-23 21:04

সারা দেশ

গাইবান্ধায় গৃহবধূর মরদেহ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলায় জোসনা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মোসলেম উদ্দিনকে আটক করেছে পুলিশ।

2026-04-21 21:11

সারা দেশ

গোবিন্দগঞ্জে সাঁওতালদের কর্মসূচিতে হামলা, আহত ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের পূর্বনির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

2026-04-12 22:33