Friday, July 24, 2026
PrimeBulletin

সারা দেশ

গাইবান্ধায় বাড়িঘড় ভাঙচুর লুটপাট ও যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধায় বাড়িঘড় ভাঙচুর লুটপাট ও যাতায়াতের রাস্তা বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মিজবাহুর রহমানের বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

মঙ্গলবার (২ জুন) দুপুরের দিকে উপজেলার মাওলানা ভাসানী সেতু সড়কে ফারুকের মোড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ভুক্তভোগীদের মধ্যে মালয়েশিয়া প্রবাসী মিজবাহুর রহমান, গ্রামবাসি শামছুল হক, লাভলু মিয়া, মুকুল মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, মালয়েশিয়া প্রবাসী মিজবাহুর রহমানের প্রতিবেশী ছায়েদ আলী, মনজু মিয়া, শাহ আলম, সাহাবুদ্দিনসহ তাদের স্বজন ও সহযোগীরা পূর্ব শত্রুতার জের ধরে তার বাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। এই রাস্তা বন্ধ হওয়ার কারণে প্রায় ২০টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। বিকল্পভাবে চলাচলের রাস্তা না থাকায় ওইসব পরিবারের শিক্ষার্থীদের লেখাপড়া, বাজারঘাট যেতে না পারায় শতাধিক মানুষের জীবন যাপন কঠিন হয়ে পড়েছে। সেইসাথে প্রবাসী মিজবাহুর রহমানের বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ফলে পরিবারসহ তারা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। বক্তারা আরও বলেন, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে 
একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো সুরাহা হয়নি। ফলে বক্তারা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19