Friday, July 24, 2026
PrimeBulletin

সারা দেশ

গাইবান্ধায় চতুর্থ শ্রেণীর শিশু শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গাইবান্ধায় চতুর্থ শ্রেণীর শিশু শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গাইবান্ধা সদর উপজেলায় চতুর্থ শ্রেণীর শিশু শিক্ষার্থী কুলসুম হত্যা মামলার প্রধান আসামি ইব্রাহিম হাসান লিমন শেখকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৪ মে) বিকালের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা র‍্যাব-১৩ ক্যাম্পে সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

গ্রেফতারকৃত আসামি ইব্রাহিম হাসান লিমন শেখ সদর উপজেলার বল্লমঝার ইউনিয়নের খামার বল্লম ঝাড় গ্রামের জহুরুল ইসলাম শেখের ছেলে এবং হত্যার শিকার কুলসুম স্থানীয় সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী । 
এর আগে বুধবার ( ১৩ মে) রাতে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে অভিযান চালিয়ে ইব্রাহিম হাসান লিমন শেখকে গ্রেফতার করা হয়।
র‍্যাব জানায়, হত্যার শিকার শিশু শিক্ষার্থীকে ইব্রাহিম হাসান লিমন শেখ প্রায়ই প্রস্তাব দিয়ে আসছিল। ওই বিষয়কে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবৃত্তান্ডার ঘটনাও ঘটে। গত বছরের ২৪ নভেম্বর প্রতিবেশী লিয়ন মিয়া নামের এক যুবক তার বাড়িতে ওই শিশু শিক্ষার্থীকে ডাকতে আসে এবং তাকে ঘরে ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। লিয়ন মিয়া ঘটনাটি মেহেদি মিয়া নামের আরেক যুবককে জানায়। পরে তারা দুজন মিলে ঝুলন্ত লাশটি নামিয়ে স্থানীয় লোকজনকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ শিশুটির মতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন । প্রথমে অপমৃত্যু মামলা করা হলেও ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ হওয়ার পর তার মা জানতে পারে কুলসুমকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বুধবার (১৩ মে) শিশুটির মা রোজিনা বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ওইদিন গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা র‍্যাব-১৩ সিপিসি-৩ এর অভিযানিক দল সদর উপজেলার খামার বল্লমঝাড় গ্রামে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী ইব্রাহিম হাসান লিমন শেখকে গ্রেফতার করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19