Friday, July 24, 2026
PrimeBulletin

সারা দেশ

গাইবান্ধায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান

গাইবান্ধায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাইবান্ধায় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বেসরকারি উন্নয়ন

বুধবার (১৭ জুন ) সকাল সাড়ে ১১ টার দিকে সংগঠন-এস.কে.এস এর স্মার্ট প্রজেক্টের সহায়তায় গাইবান্ধা পরিবেশ ক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করে। জলবায়ু পরিবর্তন ,আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ প্রতিপাদ্যে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
পরিবেশ ক্লাবের সভাপতি গোলাম রব্বানী মুসার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অর্চ প্রসাদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন পরিবেশ আন্দোলনের নেতা-ক্রীড়া ব্যক্তিত্ব ওয়াজিউর রহমান রাফেল, বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক রজতকান্তি বর্মন, অবলম্বন এর নির্বাহী পরিচালক মানবাধিকার কর্মী প্রবীর চক্রবর্তী, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শের আলম, প্রজেক্ট ম্যানেজার আবু সালেহ মো. শহীদ, স্মার্ট প্রজেক্টের ফুড প্রসেসিং অফিসার এটিএম সাদেকুর রহমান, পরিবেশ কর্মকর্তা মো. হাসান মাহমুদ, ইয়ুথ প্রতিনিধি মৈত্রেয় হাসান জয়িতা প্রমুখ।

আলোচকরা বলেন, যেভাবে আমাদের পরিবেশ বিপন্ন হচ্ছে, তাতে জলবায়ুর মারাত্মক পরিবর্তন হচ্ছে। এই অভিঘাতে মানবজাতিই এক সময় চরম হুমকির সম্মুখীন হবে। গাইবান্ধার ঘাঘট ও আলাই নদীর প্রসঙ্গ তুলে পরিবেশ সংরক্ষণে নদী দখল, নদী দূষণ বন্ধের কার্যকর পদক্ষেপের জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

এর আগে পরিবেশ দিবসকে উপজীব্য করে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শহর ও শহরের বাইরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন শিরিন আকতার, সংগীত পরিবেশন করেন সোমা সেন, আশিক ও খোকন। পরে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19