সারা দেশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে তিন লোড-আনলোড শ্রমিককে রাস্তা থেকে তুলে নিয়ে টর্চারসেলে আটকে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের ঘটনায় দায়ের করা মামলায় বাচ্চু (৪৫) ও মঞ্জু (৪৭) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় শ্রমিকদের কাছ থেকে নেওয়া আড়াই লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
2026-07-15 23:13
সারা দেশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় মধ্যরাতে অবৈধ তিতাস গ্যাসের সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে আরিফুল ইসলাম (৩৫) নামে একজনের শরীরের ৬৫ শতাংশ দগ্ধ হওয়ায় আশঙ্কাজক অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অপর তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
2026-07-14 17:49
সারা দেশ
আদমজী ইপিজেড এলাকার এক ব্যবসায়ীকে গর্হিত ভাষায় হুমকি দেওয়ার অভিযোগে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
2026-07-14 17:30
সারা দেশ
নারায়ণগঞ্জের আড়াইহাজার, বন্দর, সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্প প্রণয়ন এবং জনবল সৃষ্টির প্রস্তাব দ্রুত পাঠাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে গত ৬ জুলাই জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
2026-07-13 18:00
সারা দেশ
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র্যাব-১১ এর একটি দল। শুক্রবার রাতে উপজেলার বড় চেঙ্গাইন এলাকার ঝোঁপের ভিতর হতে পরিত্যক্ত অবস্থায় ১ টি বিদেশি পিস্তল উদ্ধার করে। র্যাব-১১ এর লে. কমান্ডার নাঈম উল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
2026-07-11 15:09
সারা দেশ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমিজমা–সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত সিয়াম মুক্তার ভূঁইয়া (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
2026-07-09 17:27
Bangladesh
পূর্বাচল নতুন শহর প্রকল্পে চারটি থানা ও ছয়টি তদন্ত কেন্দ্র হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ (বুধবার, ১ জুলাই) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করে তিনি এ তথ্য জানান।
2026-07-01 22:28
সারা দেশ
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জালকুড়ি এলাকায় ওভারপাসে প্রাইভেটের ধাক্কায় সিএনজি উল্টে সিনথিয়া রহমান হুময়াইয়া নামে এক শিশু নিহত। এতে চালক সহ আরো ৪জন আহত হয়েছে। শুক্রবার রাত নয়টায় জালকুড়ি ওভারপাসের উপরে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলঃ নিহত শিশুর পিতা আশিকুর রহমান শামীম, মা সানজিদা এবং ছোট ভাই আয়মান। তারা মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। সিএনজি চালকের নাম জানা সম্ভব হয়নি।
2026-06-20 00:00
সারা দেশ
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলে নৌ-পুলিশের টহল নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে মো. মহসিন সরদার (৪৩) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ৭ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।
2026-05-08 16:06
সারা দেশ
নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় পুলিশের বিশেষায়িত ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সদস্যদের উপর হামলার ঘটনা ঘটেছে।
2026-05-05 16:48
সারা দেশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৬টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি শর্টগানের গুলি এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব-১১।
2026-05-01 16:35
সারা দেশ
চব্বিশের জুলাই আন্দোলনে সংঘটিত ২ হত্যা মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
2026-04-30 14:43
সারা দেশ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে একের পর এক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে নতুন কোনো মামলায় হয়রানি বা গ্রেপ্তার না করার নির্দেশও দিয়েছেন আদালত।
2026-04-26 17:57
সারা দেশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় কর্মরত এএসআই (নিরস্ত্র) মো. আলমগীর হোসেন সিদ্দিকী (৫৩) হৃদরোগে মারা গেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) ভোরে থানার ব্যারাকে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
2026-04-25 15:38
সারা দেশ
নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব সস্তাপুর এলাকায় ভয়াবহ অগুনে একাধিক ঝুটের গোডাউন, রিক্সার গ্যারেজ, মোটরসাইকেলের সহ বেশ কয়েকটি দোকান পুঁড়ে গেছে।
2026-04-25 14:48
সারা দেশ
গৃহকর্মীকে ধর্ষণ এবং ধর্ষণের বিচার চাওয়ায় ধর্ষিতার মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন বন্দর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী মো. বাবুল মিয়া|
2026-04-25 14:44
সারা দেশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা কারাগারের পাশে ঝুটের গুদাম ও গাছ কাটার করাত কলে (স’ মিল) ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
2026-04-24 21:10
সারা দেশ
ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় বাহ্মণবাড়িয়াগামী সৌদি প্রবাসীর প্রাইভেটকারে ডাকাতি সংঘটিত হয়েছে।
2026-04-22 20:42
Bangladesh
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আগামী ৩ মে থেকে সকল জেলা উপজেলায় টিকাদান কর্মসূচি একযোগে চলবে। সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দাপার্কের লিটল এনজেলস সেমিনারি স্কুল মাঠে দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
2026-04-20 23:43
সারা দেশ
নারায়ণগঞ্জ শহরের জল্লাপাড় সিটি পার্ক লেকের পানিতে গোসল করতে নেমে ডুবে আল আমিন (১০) ও ইব্রাহিম (৮) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
2026-04-18 09:50
সারা দেশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি নির্মাণাধীন ভবনে পানি ধারণের ট্যাংকের ভেতরে কাজ করার সময় “শ্বাসরুদ্ধ” হয়ে দুইজন শ্রমিক মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
2026-04-17 18:38
সারা দেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’ (৩৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-১১। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।
2026-04-11 14:48
সারা দেশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুদকৃত সাড়ে ১৩ হাজার লিটার ডিজেল জব্দ করেছে জেলা প্রশাসন।
2026-04-11 10:04
সারা দেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়েতে দুর্ধর্ষ সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে,যা হাইওয়ে পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্নের সৃস্টি হয়েছে।
2026-04-10 16:31
সারা দেশ
নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ৮৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
2026-04-05 17:21
সারা দেশ
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানা ও তার অনুসারীদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ ওঠা যুবকের মরদেহ শনাক্ত হয়েছে।
2026-04-05 15:15
সারা দেশ
নারায়ণগঞ্জ ফতুল্লায় ৫৩ রাউন্ড গুলি নিয়ে হত্যা মাদকসহ একাধিক মামলার আসামী রাজ্জাক এবং তার ছেলে ওয়াসিম গ্রেফতার।
2026-04-02 17:06
সারা দেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পানাম গাবতলি এলাকায় হিন্দু সম্প্রদায়ের রেখে যাওয়া একটি সম্পত্তি জাল দলিলের মাধ্যমে বিক্রি করে দখলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে । এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোন সময় সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
2026-04-02 15:18
সারা দেশ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আটক আসামি থানা হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
2026-04-02 00:39
সারা দেশ
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে কোস্ট গার্ডের পৃথক দু’টি অভিযানে প্রায় দুই কোটি ৪৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ চিংড়ি রেণু জব্দ করা হয়েছে। আজ (বুধবার, ১ এপ্রিল ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
2026-04-01 20:32
সারা দেশ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালা এলাকায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
2026-04-01 15:57
সারা দেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাত দলের তাণ্ডবের শিকার হয়েছেন এক প্রবাসী। তার মাইক্রোবাসে গুলি করে দুর্বৃত্তরা, যা নিয়ে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে।
2026-03-31 19:50
সারা দেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জবাই করা ৯টি এবং জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতারণার মাধ্যমে গরু বলে ঘোড়ার মাংস পূর্বাচল উপশহরের বিভিন্ন রেস্তোরাঁয় বিক্রি করা হতো বলে অভিযোগ উঠেছে।
2026-03-27 15:02
সারা দেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে লাঙ্গলবন্দ থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে যানজট ছড়িয়ে পড়েছে, এতে যাত্রী ও চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
2026-03-26 15:34
সারা দেশ
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে লাঙ্গলবন্দকে একটা হেরিটেজের অন্তর্ভুক্ত করার বিষয়ে। পুরনো ঐতিহ্য লাঙ্গল বন্ধের স্নান। বুধবার রাতে নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
2026-03-26 08:40
সারা দেশ
হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য আমার পাপ হরণ কর’এ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে প্রতিবছর চৈত্রের মাসের শুক্লাষ্টমী তিথিতে স্নান করতে আসেন দেশ-বিদেশের সনাতন ধর্মালম্বীদের লাখ লাখ পুন্যার্থী।
2026-03-25 17:11
সারা দেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে তাঁর সামনে এক নারীকে (২৪) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার ভোরে উপজেলার তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যাত্রামুড়া বৌবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
2026-03-24 15:57
সারা দেশ
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম বলেছেন, দেশের বন্ধ হয়ে যাওয়া পাটকলগুলো চালু করা সরকারের নির্বাচনি অঙ্গীকার। ইতোমধ্যে ১৪টি পাটকল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং তা বাস্তবায়নে কাজ চলছে।
2026-03-24 15:53
সারা দেশ
নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে।
2026-03-20 15:53
সারা দেশ
নারায়ণগঞ্জ শহরের বেপারীপাড়া এলাকায় একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে পুরাতন কাগজ, কার্টুন ও পলিথিন সংরক্ষণের ওই গোডাউনে আগুন লাগে।
2026-03-19 13:51
সারা দেশ
নারায়ণগঞ্জ শহরের বেপারিপাড়া এলাকায় একটি পুরাতন কোণ কার্টুন ও পলির গোডাউন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
2026-03-19 10:43
সারা দেশ
নারায়ণগঞ্জে রেলওয়ে পুলিশের দুই সদস্যের উপর হামলা ও মারধরের ঘটনার পর অভিযানে চালিয়ে জড়িত দুʼজনকে আটক করে সদর মডেল থানা পুলিশ।
2026-03-16 13:14