Saturday, July 25, 2026
PrimeBulletin

সারা দেশ

নারায়ণগঞ্জে প্রবাসীর গাড়ীতে ডাকাতি,মামলা নেয়নি পুলিশ

নারায়ণগঞ্জে প্রবাসীর গাড়ীতে ডাকাতি,মামলা নেয়নি পুলিশ

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সাওঘাট এলাকায় বাহ্মণবাড়িয়াগামী সৌদি প্রবাসীর প্রাইভেটকারে ডাকাতি সংঘটিত হয়েছে।

২২ এপ্রিল বুধবার ভোরে সৌদি প্রবাসী হিমু আক্তার স্বপরিবারে প্রাইভেটকারে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পেয়ারাকান্দি যাওয়ার পথে তারা সাওঘাট এলাকায় ডাকাতদের কবলে পড়ে।

ডাকাতির কবলে পড়া সৌদি প্রবাসী হিমু আক্তার বলেন, পুলিশের পরিচয়ে পাঁচজনের একটি দল প্রথমে তাদের প্রাইভেটকারের গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে প্রাইভেটকারে হিমু আক্তারের সঙ্গে থাকা ৬ ভরি স্বর্ণালংকার, ৪ হাজার সৌদি রিয়াল, ৩টি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা তারা লুট করে নিয়ে যায়। ডাকাতদের হামলায় হিমু আক্তার ও তার ভাই মাহিন মিয়া আহত হয়। 

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের আগেই ডাকাতরা অপর একটি সাদা রঙের মাইক্রোবাসে ঢাকার দিকে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এঘটনায় হিমু আক্তার রূপগঞ্জ থানায় মামলা করতে গেলে মামলা না করে পুলিশ সাধারণ ডায়রি করতে নির্দেশ দেন। পরে মামলা করতে ব্যর্থ হয়ে হিমু আক্তার তার গ্রামের বাড়ি চলে যান।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন কথা বলতে অনীহা প্রকাশ করেন।

নারায়ণগঞ্জ জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, সৌদি প্রবাসী হিমু আক্তারের প্রাইভেটকারে ডাকাতির ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19