Saturday, July 25, 2026
PrimeBulletin

সারা দেশ

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে প্রাইভেটের ধাক্কায় সিএনজি উল্টে সিনথিয়া নামে এক শিশু নিহত আহত-৪

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে প্রাইভেটের ধাক্কায় সিএনজি উল্টে সিনথিয়া নামে এক শিশু নিহত আহত-৪

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে জালকুড়ি এলাকায় ওভারপাসে প্রাইভেটের ধাক্কায় সিএনজি উল্টে সিনথিয়া রহমান হুময়াইয়া নামে এক শিশু নিহত। এতে চালক সহ আরো ৪জন আহত হয়েছে। শুক্রবার রাত নয়টায় জালকুড়ি ওভারপাসের উপরে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলঃ নিহত শিশুর পিতা আশিকুর রহমান শামীম, মা সানজিদা এবং ছোট ভাই আয়মান। তারা মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। সিএনজি চালকের নাম জানা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানায়, চাষাড়া হতে সাইনবোর্ডগামী জালকুড়ি ওভারপাসে উপরে একটি চলন্ত একটি সিএনজিকে অপর একটি প্রাইভেটকার ওভারটেক করতে গিয়ে সজোরে ধাক্কা দেন। এতে মুহুর্তেই সিএনজিটি দুমড়েমুচড়ে গিয়ে সিএনজিতে থাকা চার সদস্যের একটি পরিবারের এক শিশু সিএনজির দরজা ভেঙ্গে ওভারপাস থেকে ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং অপর তিনজনও ও চালক সহ চারজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় জনতা প্রাইভেটকারের ভেতর থাকা দুজনকে আটকে গণপিটুনি দিয়ে পুলিশ দেয়। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মফিজুর রহমান বলেন, প্রাইভেটের ধাক্কায় সিএনজি উল্টে সিনথিয়া নামে এক শিশু নিহত হয়েছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। সিএনজি ও প্রাইভেটকার জব্দ করে থানা হেফাজতে নেয়া হয়েছে। দুইজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19