সারা দেশ
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে শীতলক্ষ্যা নদীর ফায়ার সার্ভিসের জেটিতে আটকে থাকা কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে পানিতে পড়ে সাদিক নিখোঁজ হওয়ার ৮ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
2026-07-16 22:12
সারা দেশ
নারায়ণগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলার বিভিন্ন মন্দির থেকে রথযাত্রা বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মন্দিরগুলোতে গিয়ে শেষ করে।
2026-07-16 19:35
সারা দেশ
নারায়ণগঞ্জে নিজেদের পন্টুনের সামনের কচুরিপানা পরিষ্কার করার সময় স্পিডবোট থেকে পড়ে গিয়ে শীতলক্ষ্যা নদীতে নিখোঁজ হয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের এক সদস্য।
2026-07-16 18:21
সারা দেশ
দেশের তাঁত, জামদানি, বেনারসী ও পাট শিল্পকে আরও সমৃদ্ধ করতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরিফুল আলম। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার চৌরাস্তায় তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।
2026-07-15 18:09
সারা দেশ
নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে আদমজী রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি কাপড়ের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
2026-07-15 14:13
সারা দেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচিতে সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করেছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
2026-07-14 20:07
সারা দেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে জাপান প্রবাসীর ডাকাতি হওয়া স্বর্ণালংকার ও বন্দরে বিদ্যুৎ কেন্দ্রে লুট হওয়া একটি শর্টগান সহ ৫ ডাকাত গ্রেফতার।
2026-07-13 18:11
সারা দেশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ধরে নিয়ে ছিনতাইকারী আখ্যা দিয়ে জিসান নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে একটি সামাজিক সংগঠনের নেতাদের বিরুদ্ধে।
2026-07-05 23:35
সারা দেশ
নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলায় এক বাড়িতে সোর্স নিয়ে সাদা পোষাকে মাদক বিরোধী অভিযান চালানোর সময়ে লোকজন উত্তম মধ্যম দিয়েছে।
2026-07-02 23:01
সারা দেশ
নারায়ণগঞ্জের বন্দরে হরিপুর ১১০ কেভি বিদ্যুৎকেন্দ্রে দায়িত্বরত দুই আনসার সদস্যকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে দুটি শর্টগান লুট করে নিয়ে গেছে মুখোশধারী ডাকাত দল। এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়েছে।
2026-07-02 22:19
সারা দেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের কাছে চাঁদা দাবি করে না পেয়ে অপপ্রচার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।তিনি জানান একটি অনলাইন সংবাদমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি সুবিধা ও অর্থ দাবি করে তা না পেয়ে উপজেলা প্রশাসনের বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছেন।
2026-06-30 21:16
সারা দেশ
নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় স্বামীকে জবাই করে এবং দুই হাতের রগ কেটে হত্যার অভিযোগে স্ত্রী ফারজানা আক্তার মুন্নি (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি চাপাতি ও একটি ছুরিও জব্দ করা হয়েছে।
2026-06-29 23:49
সারা দেশ
স্বামীর দায়ের করা যৌতুক নিরোধ আইনের মামলায় স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। সচরাচর যৌতুকের মামলায় স্বামীদের গ্রেফতারের ঘটনা ঘটলেও এবার ঘটেছে ঠিক তার উল্টো।বুধবার (২৪ জুন) রাতে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার (ওয়ারেন্ট) ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।গ্রেফতারকৃত সাজেদা আক্তার (২৬) সিদ্ধিরগঞ্জের কদমতলী বাজার সংলগ্ন নূর মসজিদ লেন এলাকার মো. শাহ আলমের মেয়ে। মামলার বাদী শাকিল আলম তার স্বামী।পুলিশ জানায়, শাকিল আলম তার স্ত্রী সাজেদা আক্তারের বিরুদ্ধে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় ‘সিআর-৫৫৮/২৪’ নম্বর নালিশি মামলাটি দায়ের করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিদ্ধিরগঞ্জ আমলি আদালত) বিবাদীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘আদালতের নির্দেশনা মোতাবেক ওয়ারেন্ট তামিল করতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বিবাদী সাজেদা আক্তারকে গ্রেফতার করে। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
2026-06-25 18:01
সারা দেশ
ওয়ালটন প্লাজার উদ্যোগে কিস্তি ক্রেতা সুরক্ষা প্রোগ্রামের মাধ্যমে দেশব্যাপী একযোগ ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির একদিনব্যাপি প্রোগ্রাম উদ্বোধন করা হয়।মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের ধনকুণ্ডা পপুলার হাই স্কুল ও ধনকুন্ডা জামে মসজিদ ঈদগা মাঠে দিন ব্যাপী সেবা দিয়ে থাকেন।
2026-06-24 18:17
সারা দেশ
সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ বলেছেন,আগামী ছয় মাসের মধ্যেই ঢাকা যাত্রাবাড়ী বাস টার্মিনালের সার্বিক কার্যক্রম বাস্তবায়ন করবো এবং নাগরিক সুবিধা দিতে পারবো। শেষ হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকাকে যানজট মুক্ত করার জন্য সমন্বিত বিভিন্ন ধরণের উদ্যোগ গ্রহণ করেছেন।এরই অংশ হিসেবে ঢাকা যাত্রাবাড়ী সায়েদাবাদ বাস টার্মিনালের কিছু অংশ কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জের কাচঁপুরে স্থানান্তর করার কাজ চলমান রয়েছে।
2026-06-24 17:54
সারা দেশ
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কেওঢালা এলাকায় অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।
2026-06-23 18:05
সারা দেশ
নারায়ণগঞ্জ:৩ তথা (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান পুত্র খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে ডিবি হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
2026-06-22 23:45
সারা দেশ
চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজীবকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
2026-06-21 21:46
সারা দেশ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সহ ৬ জন আহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন- সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) এবং মুকুলের স্ত্রী ডালিয়া (৩৩)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধন্দী গ্রামের বাসিন্দা এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ছুটিতে নিজ বাড়িতে এসেছিলেন। রাতে বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তার পাশে বসে ছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল তাদের ওপর হামলা চালায়।
2026-06-20 21:46
সারা দেশ
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শান্তিরবাজার এলাকায় ব্ল্যাকমেইল করে সাধারণ মানুষের কাছ থেকে দীর্ঘদিন ধরে টাকা আদায়ের অভিযোগে তিন পুলিশ সদস্যকে গণপিটুনির শিকার হতে হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত তিনজনের নাম মামুন, আমান ও কবির। কেরানিগঞ্জ থানায় তারা কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, তারা নিজেদের পরিচয় ব্যবহার করে বিভিন্ন সময় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।এ ঘটনায় স্থানীয়রা তাদের আচরণে সন্দেহ প্রকাশ করে। অনেকের ধারণা ছিল, প্রকৃত পুলিশ কখনো এভাবে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করতে পারে না। এ কারণে এলাকাবাসী তাদের ভুয়া ডিবি সদস্য মনে করে আটক করে গণপিটুনি দেয়।পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে তাদের প্রকৃত পরিচয় শনাক্ত করা হয়। পরে আড়াইহাজার থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে তিনজনকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
2026-06-18 22:53
সারা দেশ
সড়ক পরিবহন ও সেতু এবং রেল মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বালু নদীর ওপর নির্মাণাধীন দুটি অসমাপ্ত সেতু পরিদর্শন করেছেন।
2026-06-18 18:10
Bangladesh
পদ্মা রেলসেতুর পিলারের গোড়া থেকে অতিরিক্ত মাটি সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
2026-06-16 18:49
সারা দেশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে গোসল করতে নেমে কিশোরীসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে ভগ্নিপতি,শ্যালক ও শালিকা। মৃতরা হল, গোপালগঞ্জের কাশিয়ানী থানার মনাগ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রাশেদুজ্জামান, নড়াইল কালিয়া থানার রঘুনাথপুর এলাকার বাসিন্দা আকরাম মিয়ার ছেলে গালিব এবং সুরাইয়া আক্তার। তারা সিদ্ধিগঞ্জের দক্ষিন কদমতলী এলাকার এডভোকেট জালাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া।
2026-06-13 20:16
সারা দেশ
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ ওঠা নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) হাসনাঈন আহমেদকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
2026-06-10 18:12
সারা দেশ
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) বর্জ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোটর সাইকেল আরোহী ছাত্রদল ও যুবদল নেতা মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
2026-06-09 21:26
সারা দেশ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক অনুষ্ঠান শুরুর আগেই হামলার ঘটনা ঘটেছে।
2026-06-06 18:25
সারা দেশ
নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে বিএনপির এক নেতাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত চার যুবদল কর্মীকে তাৎক্ষণিকভাবে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করেছে জেলা যুবদল। তবে যুবদলের একটি সূত্র জানিয়েছে, যাদের বহিস্কার করা হয়েছে তারা কেউ যুবদলের কর্মী নয়।
2026-06-04 22:01
সারা দেশ
নারায়ণগঞ্জের বন্দরে টিউবওয়েল বসানোর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমদ আলী (৪০) নামে এক স্কুল দপ্তরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
2026-06-03 17:15
সারা দেশ
নারায়ণগঞ্জের বন্দরে ত্রাসের রাজত্ব কায়েম করা ‘সিফাত বাহিনী’র সহিংসতা এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। পুলিশের ওপর হামলা ও বিরিয়ানির দোকানে লুটতরাজের পর এবার ফিল্মি স্টাইলে চলন্ত মোটরসাইকেলের গতিরোধ করে ও কুপিয়ে সাবেক কাউন্সিলর হান্নান সরকারের ছেলে নাহিদকে রক্তাক্ত করে প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে এই দুর্ধর্ষ চক্র।
2026-05-21 19:37
সারা দেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় চাঁদা দাবিকে কেন্দ্র করে এক অটোচালকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী ও স্বজনরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
2026-05-20 14:29
সারা দেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ সেতুর সংস্কার কাজের কারণে প্রায় ৮ কিলোমিটার ধীরগতির যানজটের সৃষ্টি হয়েছে। এতে জনদুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন চালকরা। সোমবার (১৮ মে) সকাল থেকে সড়ক বিভাগ সেতুর ক্ষতিগ্রস্ত অংশে ঢালাই কাজ শুরু করায় এ যানজটের সৃষ্টি হয়।
2026-05-18 18:37
সারা দেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১৩ মে) দুপুরে পরিচালিত এ অভিযানে বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ওষুধ বিক্রয় কেন্দ্র পরিদর্শন করা হয়।
2026-05-13 19:53
Bangladesh
প্রধানমন্ত্রীর শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, বাংলাদেশে বিনিয়োগবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার বৃহত্তর পরিকল্পনা রয়েছে। আজ (রোববার, ১০ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে জেলার শিল্পাঞ্চলে সার্বিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শ্রমিকদের বেতন বোনাস ও ছুটি প্রদান বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
2026-05-10 20:54
সারা দেশ
নারায়ণগঞ্জের ফতুল্লার একটি বাড়িতে মাদকের আস্তানায় র্যাব-পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমান মাদক, দেশীয় অস্ত্র ও নগদ ১০ লক্ষাধিক টাকা উদ্ধার হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ১০ জনকে আটক করা হয়েছে।
2026-05-05 23:28
সারা দেশ
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী-কে নতুন কোনো মামলায় গ্রেপ্তার না দেখানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।এর ফলে তার কারামুক্তির পথ অনেকটাই সহজ হয়ে গেছে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
2026-04-26 19:46
সারা দেশ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এক শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৭টায় উপজেলার মেঘনা শিল্প নগরীর প্রতাপের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
2026-04-23 23:49