Friday, July 24, 2026
PrimeBulletin

সারা দেশ

নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর গাড়ীতে ডাকাতী হওয়া স্বর্ণালংকার সহ ডাকাত গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে জাপান প্রবাসীর ডাকাতি হওয়া স্বর্ণালংকার ও বন্দরে বিদ্যুৎ কেন্দ্রে লুট হওয়া একটি শর্টগান সহ ৫ ডাকাত গ্রেফতার।

নারায়ণগঞ্জে পৃথক দুটি ডাকাতি মামলায় ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজায় জাপান প্রবাসীর লুট হওয়া সাড়ে ৮ ভরি স্বর্ণালংকার, ব্যাগ এবং বন্দরে বিদ্যুৎ কেন্দ্র ডাকাতির লুট হওয়া একটি শটগান উদ্ধার করা হয়। আজ সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সংবাদ সম্মেলন এতথ্য জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।
 

তিনি বলেন, গত ৮ জুলাই জাপান প্রবাসী পরিবার নিয়ে ঢাকা উদ্দেশ্যে যাওয়া পথে সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজার গাড়ি থামিয়ে নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালংকার সহ মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় চট্টগ্রামের জোরারগঞ্জ থেকে ডাকাত দলের সর্দার কবির হোসেন সহ চারজনকে গ্রেফতার করে পুলিশ। লুট হওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। এমামলায় এক আসামি পলাতক রয়েছে।
 

অন্যদিকে, ২ জুলাই বন্দরের ১১০কেভি বিদ্যুৎ কেন্দ্র থেকে ডাকাতরা হামলা করে আনসার সদস্যদের সাথে থাকা দুটি শর্টগান লুট করে নিয়ে যায়। এঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে রূপগঞ্জ থেকে ডাকাত দলের সর্দার ফারুক হোসেন ওরফে আইস ফারুককে গ্রেফতার করলে তার দেয়া তথ্যে লুট হওয়া একটি শর্টগান উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19