Thursday, July 23, 2026
PrimeBulletin

সারা দেশ

সোনারগাঁয়ে এনসিপির পথযাত্রায় সরকারের সমালোচনায় হাসনাত আব্দুল্লাহ

সোনারগাঁয়ে এনসিপির পথযাত্রায় সরকারের সমালোচনায় হাসনাত আব্দুল্লাহ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘জুলাই পথযাত্রা’ কর্মসূচিতে সরকারের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের সমালোচনা করেছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় আয়োজিত সমাবেশে তিনি বলেন, “যাদের একসময় ‘ফার্মের মুরগি’ বলে কটাক্ষ করা হয়েছিল, সেই শিক্ষার্থীদের আন্দোলনের কারণেই আজ অনেকেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তাই শিক্ষার্থীদের অবমূল্যায়ন বা তাদের সঙ্গে রাজনৈতিক কৌশল দেখানো উচিত নয়।”

বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালীসহ বিভিন্ন এলাকায় হাজারো মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তার অভিযোগ, বন্যা শুরুর এক সপ্তাহের বেশি সময় পার হলেও দুর্গত মানুষের কাছে প্রয়োজনীয় সরকারি সহায়তা পর্যাপ্তভাবে পৌঁছেনি।

তিনি আরও বলেন, “আমরা শুধু ব্যক্তি পরিবর্তনের জন্য আন্দোলন করিনি, একটি ব্যবস্থার পরিবর্তন চেয়েছিলাম।” একই সঙ্গে গণভোট, সংবিধান সংস্কার এবং বর্তমান সরকারের অবস্থান নিয়েও সমালোচনামূলক বক্তব্য দেন তিনি।

শেষে তিনি স্থানীয় নির্বাচনে সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র ও ইউনিয়ন চেয়ারম্যান এনসিপির সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও শৃঙ্খলা বিভাগের প্রধান এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন, জাতীয় যুবশক্তির সিনিয়র সহ-সভাপতি তুহিন মাহমুদ, সাকিল সাইফুল্লাহ, জাহিদুল হক বাঁধনসহ দলীয় নেতাকর্মীরা।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19