Saturday, July 25, 2026
PrimeBulletin

Author

জেলা রিপোর্টার, খুলনা

সারা দেশ

খুলনা অঞ্চল বিদেশী বিনিয়োগকারীদের কাছে গ্রহনযোগ্য হয়ে উঠছে-কেডিএ চেয়ারম্যান

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, খুলনার ভৌগোলিক গুরুত্ব, সহজ ও স্বল্পমূল্যের শ্রমশক্তি, মোংলা বন্দরের সুবিধা, পদ্মা সেতু ও রূপসা রেল সেতুর সংযোগ এবং অবকাঠামোগত উন্নয়নের বিবেচনায় খুলনা অঞ্চলে এখন বিদেশী বিনিয়োগকারীদের কাছে গ্রহনযোগ্য হয়ে উঠছে।

2026-07-16 21:02

সারা দেশ

খুলনায় জুলাই শহিদ দিবস পালিত

খুলনায় যথাযোগ্য মর্যাদায় আজ (বৃহস্পতিবার) জুলাই শহিদ দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে শিববাড়ি শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাইযোদ্ধারা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট, বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা প্রশাসক হুরে জান্নাত, পুলিশ সুপার, কেডিএর চেয়ারম্যান, ওয়াসার চেয়ারম্যান ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা।

2026-07-16 19:37

সারা দেশ

খুলনায় সাংবাদিকদের উপর গুলি বর্ষণের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন

খুলনায় চার সাংবাদিককে লক্ষ্য করে গুলি বর্ষণের প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের আয়োজনে দুপুর ১২টা থেকে ঘন্টাব্যাপী খুলনা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।

2026-07-15 14:25

সারা দেশ

কেসিসি পরিচালনা কমিটির ১৩তম সভায় খুলনার উন্নয়নে অর্ধশতাধিক সিদ্ধান্ত গ্রহণ

খুলনার উন্নয়নে খুলনা সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির ১৩তম সভায় অর্ধশতাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজ সোমবার নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। খুলনা সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫(ক) (২) এর আলোকে সরকার কর্তৃক এ কমিটি গঠন করা হয়।

2026-07-13 21:55

সারা দেশ

খুলনা ওয়াসার নতুন চেয়ারম্যান মনিরুজ্জামান

খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (খুলনা ওয়াসা)-এর নতুন চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান।

2026-07-13 21:40

সারা দেশ

পরিবেশ রক্ষায় সকলের বৃক্ষরোপণ করা অপরিহার্য -প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠান আজ (শনিবার) সার্কিট হাউজের মাঠে অনুষ্ঠিত হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

2026-07-11 20:35

সারা দেশ

খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে নতুনভাবে কিছু কাজ করা প্রয়োজন-কেসিসি প্রশাসক

খুলনা মহানগরীতে বৃষ্টির পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ ও অপসারণে এক জরুরি সভা আজ শনিবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেসিসি’র উর্ধ্বতন কর্মকর্তাসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতে জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় কেসিসি’র পক্ষ থেকে নগরবাসীর নিকট দু:খ প্রকাশ করা হয়।

2026-07-11 20:32

সারা দেশ

খুলনায় চালককে জবাই করে ভ্যান ছিনতাই

খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নে জনৈক ভ্যান চালককে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়েছে ঘাতকেরা।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ শনিবার(৪ জুলাই) আনুমানিক রাত ৯ টার সময় খুলনা জেলার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কেটলা গ্রামের বাসিন্দা রবিন ভট্টের পুত্র ভ্যানগাড়ি চালক সমির ভট্ট (৪০) কে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কেটলা গ্রামের জনৈক ইকরাম ওরফে ইক্লু মিয়ার বাগানের সামনে ফাঁকা জায়গায় ফেলে ছুরি দিয়ে গলা কেটে ফেলে রেখে ভ্যানগাড়িটি নিয়ে পালিয়ে যায়।

2026-07-04 23:30

সারা দেশ

শিকারির পাতা ফাঁদে আটকা পড়া মায়াবি হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত

বাংলাদেশ সর্ববৃহৎ ম্যানগ্রোভ সুন্দরবনে কঠোর নজরদারির পরেও থামছেনা হরিণ শিকারিদের দৌরত্য । সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের আওতাধীন সত্যাপীরের ভারানী এলাকায় ফুড পেট্রোলিং এর সময় সিটকা ফাঁদে আটক পড়া একটি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। অবশেষে প্রাথমিক চিকিৎসা শেষে সুস্থ করেই উদ্ধারকৃত হরিণটি আবারও সেই বনেই অবমুক্ত করা হয়েছে।

2026-07-02 22:20

শিক্ষা-ক্যাম্পাস

গবেষণায় উৎকর্ষ সাধনে কুয়েটের ৯৯ শিক্ষক পেলেন ‘প্রকাশনা প্রণোদনা’

আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা ও প্রকাশনায় শিক্ষকদের আরও উৎসাহিত করতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ৯৯ জন শিক্ষককে ‘প্রকাশনা প্রণোদনা ২০২৫–২০২৬’ প্রদান করা হয়েছে।

2026-07-02 21:59

সারা দেশ

নয় বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা- খুলনায় শিক্ষামন্ত্রী

একটি জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে হয় যা বিগত বছরগুলোতে হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দেশের শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে।

2026-06-25 22:38

শিক্ষা-ক্যাম্পাস

কুয়েটকে গবেষণায় দেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চান ভিসি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এ ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ‘ওরিয়েন্টেশন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নবীন শিক্ষার্থীদের জন্য ডিজিটাল লাইব্রেরি কার্ড ও কুয়েট ই-মেইল আইডি প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

2026-06-25 20:32

সারা দেশ

৬ বছরে শেষ হয়নি পাইকগাছা পৌর ভবনের নির্মাণকাজ, লাপাত্তা ঠিকাদার

চার তলা বিশিষ্ট একটা ভবন নির্মানে যেখানে সময় লাগে এক বছর। সেখানে অর্ধযুগ পেরিয়ে গেলেও শেষ হয়নি খুলনার পাইকগাছা পৌরসভার চারতলা বিশিষ্ট নতুন ভবন নির্মান কাজ। খুুঁজে পাওয়া যাচ্ছে না ঠিকাদারকেও। ভবনটি নির্মানে ব্যয় ধরা হয় সাত কোটি টাকা।

2026-06-22 20:26

সারা দেশ

খুলনা মহানগরী বৃষ্টির পানি অপসারণে আধুনিক পাম্প হাউজ নির্মান করবে কেসিসি

খুলনা মহানগরীতে জমে থাকা বৃষ্টির পানি দ্রুত নিষ্কাসনে পাম্প হাউজ নির্মান করা হবে। সেই সাথে নষ্ট থাকা স্লুইচগেটগুলোও মেরামত করা হবে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ রবিবার মেরামত ও আধুনিক পাম্প স্থাপনের লক্ষ্যে রূপসা স্লুইচগেট পরিদর্শন কালে একথা জানান।জোয়ারের সময় অতি বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক করণীয় নির্ধারণে তিনি কর্মকর্তাদের সাথে নিয়ে সরেজমিন পরিদর্শনে যান।পরিদর্শন শেষে প্রশাসক বলেন, নদীতে জোয়ারের সময়ে বৃষ্টির পানি নিস্কাশিত না হওয়ায় কিছুকিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। জমে থাকা বৃষ্টির পানি দ্রুত অপসারণে পাম্প হাউজ নির্মাণ কাজের দরপত্র আহবান করা হয়েছে। ইতোপূর্বে পাঁচ বার দরপত্র আহবান করা হলেও কারিগরি কারণে তা বাতিল হয়েছে। অন্যদিকে স্লুইচগেট নষ্ট থাকার কারণে জোয়োরের পানি শহরে প্রবেশ করছে। সে কারণে পাম্প হাউস স্থাপন না হওয়া পর্যন্ত জোয়ারের পানি প্রবেশ বন্ধে গেটগুলি সংস্কার করা হচ্ছে। এছাড়া চলমান ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ায় এ প্রকল্পের সুফল পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন। ওয়াসা কর্তৃক খননকৃত সড়কের বিষয়ে তিনি বলেন, খননকৃত সড়কগুলি এখন থেকে ওয়াসা কর্তৃপক্ষ মেরামত করবে। কিন্তু মেরামত কাজ সঠিকভাবে হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করবে কেসিসি।

2026-06-21 20:19

সারা দেশ

কেএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

ইনস্পেকটরকে গাছে ঝুলিয়ে পেটানোর কথা বলার জেরে কেএমপি’র অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে (ক্রাইম এন্ড অপারেশনস) স্ট‌্যান্ড রি‌লিজ করা হয়েছে। শনিবার বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স পার্সোনেল ম্যানেজমেন্ট শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক পরিপত্র থেকে এ তথ্য জানানো হয়। তাকে ২১ জুনের মধ্যে ঢাকা হেডকোয়ার্টার্সে রিপোর্ট করার কথা বলা হয়েছে।

2026-06-21 18:13

সারা দেশ

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের দেওয়া গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সংসদে এ বিষয়ে সমাধান না হলে তারা দেশের বিভিন্ন অঞ্চলে জনগণের কাছে গিয়ে তাদের অবস্থান তুলে ধরবেন। তিনি বলেন, যেখানে কথা বলতে স্পিকারের অনুমতি প্রয়োজন হয় না, সেখানেই আমরা জনগণের সঙ্গে কথা বলব। দেশের মাঠে-ময়দানে গণজাগরণ সৃষ্টি হবে। শনিবার (২০ জুন) বিকেলে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

2026-06-20 20:36

সারা দেশ

খুলনা সিটি মেডিকেলে আগুন

খুলনার সবচেয়ে বড় প্রাইভেট হাসপাতাল নগরীর ময়লাপোতা মোড়ের সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবরে হাসপাতালে অবস্থানরত রোগী ও তাদের আত্নীয়স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

2026-06-11 23:06

সারা দেশ

মাদক সমাজের জন্য এক নীরব মহামারি- অতিরিক্ত কমিশনার কেএমপি

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বলেন, মাদক সমাজের জন্য এক নীরব মহামারি, যা একজন মানুষকে ধীরে ধীরে পরিবার, সমাজ ও রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে দেয়। সমাজে মাদকের বিস্তার ঘটলে চুরি, ছিনতাই, ডাকাতি, পারিবারিক কলহ, মারামারি, ধর্ষণ ও হত্যার মতো নানা অপরাধ বৃদ্ধি পায়।

2026-06-10 16:04

সারা দেশ

খুলনা মহানগরীতে স্থাপিত সোলার এনার্জি পার্ক সচলের দাবি

১৪ বছর ধরে অচলাবস্থায় পড়ে আছে খুলনার সোনাডাঙ্গা সোলার এনার্জি পার্ক। মাত্র ১০ থেকে ১২ লাখ টাকা খরচ করে সামান্য সংস্কার করলেই ২০ কিলোওয়াট ক্ষমতার এই পরিবেশবান্ধব বিদ্যুৎকেন্দ্রটি আবার সচল করা সম্ভব। কিন্তু তা না করেই ফেলে রাখা হয়েছে।আজ বুধবার খুলনা প্রেসক্লাবের সাংবাদিক হুমায়ূন কবীর বালু মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পরিবেশবাদী সংগঠন প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম-ফেড।

2026-06-10 15:46

সারা দেশ

বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল প্রতীক্ষিত ও মর্যাদাপূর্ণ নির্বাচনে সরাসরি ভোটে পরিচালক নির্বাচিত হয়েছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়ানুরাগী শফিকুল আলম তুহিন| রোববার (৭ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়| গুরুত্বপূর্ণ এই জাতীয় পদে শফিকুল আলম তুহিন বিপুল ভোটে বিজয়ী হওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন খুলনা জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ|

2026-06-07 23:22

সারা দেশ

শিশুশ্রম প্রতিরোধে স্থায়ী সমাধানের পথ বের করতে হবে- খুলনা বিভগীয় কমিশনার

খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন বলেছেন, শিশুশ্রম থেকে শিশুদের দূরে রাখা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। কেবল তাৎক্ষণিক সমাধান না খুঁজে শিশুশ্রম প্রতিরোধে স্থায়ী সমাধানের পথ বের করতে হবে। সরকার শিশুশ্রমকে নিরুৎসাহিত করেছে। শিশুশ্রমরোধ করার জন্য বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

2026-06-03 15:15

সারা দেশ

খুলনায় কোরবানিযোগ্য গবাদিপশুর চাহিদা এক লাখ ৫৪ হাজার ৪৫৬

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে খুলনা জেলায় কোরবানিযোগ্য গবাদিপশুর চাহিদা এক লাখ ৫৪ হাজার ৪৫৬টি। কোরবানীযোগ্য পশু রয়েছে এক লাখ ৬৩ হাজার ২২৯টি এবং উদ্বৃত্ত আট হাজার সাতশত ৭৩টি। এছাড়া জেলায় মোট স্থায়ী ও অস্থায়ী হাটের সংখ্যা রয়েছে ২৫টি। এসব হাটগুলোর জন্য ৩১টি ভেটেরিনারি মেডিকেল টিম সেবা প্রদানে প্রস্তুত রয়েছে।জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শরিফুল ইসলাম খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মে মাসের সভায় এতথ্য জানান।আজ (রবিবার) জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় জেলা প্রশাসক বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে রাস্তার ওপর কোন কোরবানির হাট বসানো যাবে না। হাটে আসা যানবাহন দ্বারা জটলা সৃষ্টি না হয়, সে দিকে লক্ষ্য রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিদের্শনা দেন তিনি। জেলা প্রশাসক স্বাস্থ্য বিভাগকে পর্যাপ্ত জলাতঙ্ক ও হামের টিকা মজুদ রাখতে বলেন। তিনি আরও বলেন, নদী পুনঃখনন ও খাল খননকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে। খাল খননের অগ্রগতি রিপোর্ট প্রদানের ক্ষেত্রে চাতুর্যের আশ্রয় নেওয়া যাবে না।সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমান বলেন, শিশুদের হামের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা পূর্ণ হয়েছে এবং এখনও টিকা প্রদান চলমান রয়েছে।সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক জানান, মসজিদের ইমাম, মোয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানি দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

2026-05-17 21:17

সারা দেশ

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে খুলনায় প্রেসব্রিফিং

খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপন, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ বিষয়ে প্রেসব্রিফিং আজ (বুধবার) খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রেসব্রিফিং করেন খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন।

2026-05-13 14:59

সারা দেশ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষিজ্ঞান ছিল অত্যন্ত বিস্তৃত-খুলনা জেলা প্রশাসক

খুলনা জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষিজ্ঞান ছিল অত্যন্ত বিস্তৃত ও গভীর। তিনি জমিতে কীভাবে আধুনিক কৃষিপদ্ধতি প্রয়োগ করে উৎপাদন বাড়ানো যায় এ বিষয়ে বাস্তবমুখী ও মানবিক চিন্তা ধারণ করতেন। তাঁর কৃষি দর্শন ছিল প্রকৃতি, মানুষ ও অর্থনীতির সমন্বিত উন্নয়নের এক অনন্য দৃষ্টিভঙ্গি। রবীন্দ্রনাথ কেবল সাহিত্যিক নন, বরং কৃষি ও গ্রামীণ উন্নয়ন ভাবনারও একজন পথপ্রদর্শক। রবীন্দ্রনাথ ঠাকুর কৃষিকে শুধু জীবিকার মাধ্যম হিসেবে দেখেননি, বরং এটিকে সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং মানবকল্যাণের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করেছেন। তিনি মনে করতেন, কৃষকের জীবনমান উন্নয়ন ছাড়া কোনো জাতির সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, বৈজ্ঞানিক চাষাবাদ এবং কৃষি শিক্ষার বিস্তারকে তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর চিন্তাধারা আজও আমাদের কৃষিনির্ভর অর্থনীতিতে পথনির্দেশনা দিয়ে যাচ্ছে।

2026-05-10 20:33

সারা দেশ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল প্রতীকঃ আজিজুল বারী হেলাল এমপি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর সাহিত্য কেবল বাংলা ভাষা ও সংস্কৃতির অলংকার নয়, বরং মানবতা, অসাম্প্রদায়িকতা, শান্তি ও সৌন্দর্যের এক চিরন্তন দিকনির্দেশনা। তাঁর সৃষ্টিকর্ম যুগে যুগে বাঙালির মনন, চিন্তা ও চেতনার গভীরে আলো জ্বালিয়ে এসেছে। কবিগুরু তাঁর কবিতা, গান, গল্প, উপন্যাস ও প্রবন্ধের মাধ্যমে এমন এক মানবিক সমাজের স্বপ্ন দেখিয়েছেন, যেখানে মানুষে মানুষে কোনো বিভেদ থাকবে না, ধর্ম, বর্ণ, জাতি কিংবা মতের ভিন্নতা মানুষকে আলাদা করতে পারবে না।

2026-05-09 21:32

Bangladesh

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অসাম্প্রদায়িক কবি- আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান

খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অসম্প্রদায়িক। তিনি সাম্প্রদায়িকতাকে এড়িয়ে সকল মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করে গেছেন। বিভিন্ন দেশে এবং স্থানে দেখা যায়, নানা সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িকতার ছাপ। কিন্তু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন লেখনিতে এর কোন চিহ্ন ছিল না। যার ফলে তিনি বিশ্বে অসাম্প্রদায়িক কবি হিসেবে পরিচিতি লাভ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তি, মানবতা ও বিশ্বভ্রাতৃত্বের অনন্য প্রতীক এবং তাঁর সাহিত্য মানবতার পথচলায় উজ্জ্বল আলো। রবীন্দ্রনাথ শুধু বাংলার কবি নন, তিনি ছিলেন বিশ্বমানবের কণ্ঠস্বর। তাঁর লেখনীর ছোঁয়ায় বাংলার মাটি, মানুষের সুখ-দুঃখ, প্রেম-বিরহ যেমন জীবন্ত হয়ে উঠেছে, তেমনি বিশ্বমানবতার চিরন্তন আহ্বানও প্রতিধ্বনিত হয়েছে।

2026-05-09 20:29

সারা দেশ

খুলনায় ‘বি কোম্পানির’ ৪ সদস্য গ্রেপ্তার

খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রুপ ‘বি কোম্পানির’ চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানির আভিযানিক দল। শুক্রবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

2026-05-09 20:06

সারা দেশ

খুলনায় তাঁতীদল নেতা হত্যা মামলার মূল আসামী গ্রেফতার

খুলনার খালিশপুরে চাঞ্চল্যকর তাঁতিদল নেতা সোনামিয়া হত্যা মামলার মূলহোতা এবং ১০টি মামলার আসামি মোঃ ওহিদুল ইসলামকে (৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-৬।

2026-05-07 21:05

সারা দেশ

শিশুদের হামের টিকার আওতায় আনতে সব প্রস্তুতি সম্পন্ন: মঞ্জু

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, হামের উপসর্গ নিয়ে শিশুদের মৃত্যুর ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সরকার শিশুদের টিকার আওতায় আনতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

2026-04-20 13:21

সারা দেশ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে জেলে উদ্ধার, ডাকাত আটক

সুন্দরবনে বনদস্যু দমনে চলমান অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি সফল অভিযানে ২ জেলেকে উদ্ধার এবং এক কুখ্যাত ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

2026-04-18 20:09

সারা দেশ

খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বৈশাখী আড্ডা ও নৌ ভ্রমণ

নদী ও মানুষের সম্পর্ক সেই প্রাচীনকাল থেকেই। যে কারণে এবার খুলনা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন খুলনার কোল ঘেঁষে বয়ে যাওয়া ভৈরব নদে বৈশাখী আড্ডা ও নৌ ভ্রমণের আয়োজন করে।

2026-04-16 22:32

সারা দেশ

‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৪’ পেলেন কুয়েটের ৩১ জন শিক্ষক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট)-এর ৩১ জন শিক্ষক ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৪’ লাভ করেছেন। ২০২৪ সালে উচ্চমানের (হাই ইমপ্যাক্ট) আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের স্বীকৃতি হিসেবে সংশ্লিষ্ট অনুষদের এক্সপার্ট প্যানেল কর্তৃক যাচাই-বাছাই শেষে উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির (সিএএসআর) সুপারিশক্রমে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

2026-04-16 20:15

সারা দেশ

খুলনার রেলিগেটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

খুলনা দৌলতপুর থানাধীন রেলিগেট অ্যাডমস এর সামনে মোটরসাইকেল ও রয়েল পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত একজন পুরুষ ও একজন মহিলা নিহত হয়েছেন।

2026-04-15 18:05

সারা দেশ

মেধা বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের সকল ক্ষেত্রে অবদান রাখার আহ্বান হুইপ বকুলের

লেখাপড়ার পাশাপাশি সুস্থ দেহ ও সতেজ মনের জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল বলেছেন, বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং মেধার সঠিক বিকাশের মাধ্যমে দেশের সকল ক্ষেত্রে অবদান রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে বলেন, খুলনাসহ সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গৌরব ও সুনাম অক্ষুণ্ণ রাখতে তরুণ সমাজকেই মেধা ও মনন দিয়ে নেতৃত্ব দিতে হবে।

2026-04-11 22:49

সারা দেশ

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন খুলনার এলিজা

আসন্ন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন খুলনার রাজনৈতিক সংগঠক ও শিক্ষাবিদ আজিজা খানম এলিজা। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

2026-04-11 20:35

সারা দেশ

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার অত্যন্ত যত্নবান: কেসিসি প্রশাসক

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সরকার অত্যন্ত যত্নবান। শিশুদের বিভিন্ন রোগের সংক্রমণ থেকে রক্ষা করতে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় দেশব্যাপী নিয়মিত বিভিন্ন টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হয়ে থাকে। তারপরও হঠাৎ দেশে শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে। একটি শিশুও যেন এ ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

2026-04-11 20:26

সারা দেশ

কয়রায় নদীতে নৌকাডুবি: সাঁতরে বাঁচলেন একজন, নিখোঁজ ২ জেলে

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামের সাকবাড়িয়া নদীতে মাছ ধরার সময় কালবৈশাখীর তাণ্ডবে একটি নৌকা ডুবে গেছে। এতে এক জেলে সাঁতরে তীরে উঠে প্রাণে বাঁচলেও অপর দুই জেলে এখনো নিখোঁজ রয়েছেন।

2026-04-07 21:26

সারা দেশ

খুলনায় বিদেশী পিস্তলসহ দুই যুবক গ্রেফতার

খুলনা মহানগরীতে বিদেশী পিস্তলসহ দু’যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে বয়রা আজিজের মোড় হাজী ফয়েজউদ্দিন ক্রস রোড থেকে তাদের আটক করা হয়।

2026-04-07 21:20

সারা দেশ

শহীদ পরিবারের মাঝে জেলা পরিষদের আর্থিক সহযোগিতা প্রদান

খুলনা জেলা পরিষদের উদ্যোগে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গুম, খুন ও অমানুষিক নির্যাতনের শিকার হওয়া এবং অসুস্থ ও দুস্থ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। আজ এক আবেগঘন অনুষ্ঠানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিপ্লবী সালাম ও গভীর সমবেদনা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।

2026-04-04 18:40