Sunday, July 26, 2026
PrimeBulletin

সারা দেশ

খুলনা মহানগরী বৃষ্টির পানি অপসারণে আধুনিক পাম্প হাউজ নির্মান করবে কেসিসি

খুলনা মহানগরী বৃষ্টির পানি অপসারণে আধুনিক পাম্প হাউজ নির্মান করবে কেসিসি

খুলনা মহানগরীতে জমে থাকা বৃষ্টির পানি দ্রুত নিষ্কাসনে পাম্প হাউজ নির্মান করা হবে। সেই সাথে নষ্ট থাকা স্লুইচগেটগুলোও মেরামত করা হবে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ রবিবার মেরামত ও আধুনিক পাম্প স্থাপনের লক্ষ্যে রূপসা স্লুইচগেট পরিদর্শন কালে একথা জানান।জোয়ারের সময় অতি বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে তাৎক্ষণিক করণীয় নির্ধারণে তিনি কর্মকর্তাদের সাথে নিয়ে সরেজমিন পরিদর্শনে যান।পরিদর্শন শেষে প্রশাসক বলেন, নদীতে জোয়ারের সময়ে বৃষ্টির পানি নিস্কাশিত না হওয়ায় কিছুকিছু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। জমে থাকা বৃষ্টির পানি দ্রুত অপসারণে পাম্প হাউজ নির্মাণ কাজের দরপত্র আহবান করা হয়েছে। ইতোপূর্বে পাঁচ বার দরপত্র আহবান করা হলেও কারিগরি কারণে তা বাতিল হয়েছে। অন্যদিকে স্লুইচগেট নষ্ট থাকার কারণে জোয়োরের পানি শহরে প্রবেশ করছে। সে কারণে পাম্প হাউস স্থাপন না হওয়া পর্যন্ত জোয়ারের পানি প্রবেশ বন্ধে গেটগুলি সংস্কার করা হচ্ছে। এছাড়া চলমান ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ায় এ প্রকল্পের সুফল পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন। ওয়াসা কর্তৃক খননকৃত সড়কের বিষয়ে তিনি বলেন, খননকৃত সড়কগুলি এখন থেকে ওয়াসা কর্তৃপক্ষ মেরামত করবে। কিন্তু মেরামত কাজ সঠিকভাবে হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করবে কেসিসি।

কেসিসি’র সচিব মোঃ রজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মোঃ মাসুদ করিম, সাবেক কাউন্সিলর মোঃ মাহবুব কায়সার, সংশ্লিষ্ট ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, খান হাবিবুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। পরে প্রশাসক নগরীর কে রোডের ড্রেনেজ ব্যবস্থাপনা পরিদর্শন করেন।

বিকেলে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে কঞ্জারভেন্সী বিভাগের ৩১টি ওয়ার্ডের সুপারভাইজারদের সাথে এক সভায় মিলিত হন। মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রশাসক পরিদর্শনকালে দৃষ্টিগোচর হওয়া বিভিন্ন অসঙ্গতির বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ডের সুপারভাইজারদের কাছে জবাব চান। একইসাথে তিনি পরিচ্ছন্নতা কাজে কারো গাফিলাতি প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি সতর্ক করেন। কেসিসি প্রশাসক আরো বলেন, সড়কের ওপর সামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে কেউ ব্যবসা করতে পারবে না। সড়কের ওপর সামগ্রী রেখে ব্যবসা পরিচালনাকারীদের প্রাথমিকভাবে তিনি নোটিশ প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

কেসিসি’র সচিব মোঃ রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, কঞ্জারভেন্সী অফিসার মোঃ অহিদুজ্জামান খান, আর্কিটেক্ট রেজবিনা খানম প্রশাসনিক কর্মকর্তা ড. পেরু গোপাল বিশ^াসসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ ও কঞ্জারভেন্সী সুপারভাইজারগণ সভায় উপস্থিত ছিলেন।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19