আজ দুপুরে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার তুলসীডাঙ্গা তানিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬ এর এক প্রেসবিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
র্যাব জানায়, গত ১২ এপ্রিল খুলনা মহানগরীর তাঁতীদলের নেতা সোনামিয়াকে হত্যা করে আত্নগোপনে চলে যায় মোঃ ওহিদুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মোঃ ওহিদুল ইসলাম (৪৫) খালিশপুর থানার গোয়ালপাড়া এলাকার খন্দকার সুলতান আহমেদের ছেলে। তাকে সাতক্ষীরার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।