সারা দেশ
নড়াইলে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
নড়াইলে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
2026-06-22 20:25
Author
সারা দেশ
নড়াইলে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
2026-06-22 20:25
Bangladesh
রাজধানীর পাইকারি ও খুচরা চালের বাজার পরিদর্শন শেষে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে। সরকারের হাতে চাল ও গমের সন্তোষজনক মজুদ রয়েছে।গতকাল বুধবার (১৭ জুন) দুপুরে রাজধানীর বাদামতলী পাইকারি চালের বাজার ও নয়াবাজারের খুচরা বাজার মনিটরিং শষে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।
2026-06-17 16:22
সারা দেশ
প্রেমের দ্বন্দ্বের জেরে মাইকে ঘোষণা দিয়ে লোক ডেকে দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে নাটোরের বড়াইগ্রামে। এ ঘটনায় কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। এতে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে।
2026-06-07 22:02
সারা দেশ
নোয়াখালীতে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনার পর সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। জেলা পুলিশ সুপার টি এম মোশারফ হোসেনের নির্দেশে শনিবার (৬ জুন) রাতে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।একই আদেশে ফেনীর সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলামকে সুধারাম মডেল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সুধারাম থানার পরিদর্শক (অপারেশন) শ্রীরাম ভট্টাচার্যকে হাতিয়া থানার ওসি (তদন্ত) হিসেবে এবং হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমানকে সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।নোয়ালীর পুলিশ সুপার (এসপি) টি, এম, মোশাররফ হোসেন বলেন, সুধারাম মডেল থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে। এটি নিয়মিত প্রশাসনিক বদলির অংশ। গত দুই দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে যুবলীগ ও ছাত্রলীগের ৪৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
2026-06-07 21:37
সারা দেশ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা যৌতুক না পেয়ে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর ও পেটে লাথি মারার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় গর্ভে থাকা সাত মাসের সন্তান নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। ঘটনাটি ঘটেছে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামে।
2026-06-03 17:01
সারা দেশ
৫ লাখ ২ হাজার ৭'শ টাকা জাল নোটসহ জালিয়াত চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব-৯। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জালিয়াত চক্রের সদস্যদের কাছ থেকে জাল নোট দিয়ে প্রতারণার অভিনব কৌশলও জানতে পেরেছে র্যাব। বুধবার র্যাব-৯ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
2026-05-13 17:46
সারা দেশ
নাটোরের সিংড়ায় গামছা বিক্রি করতে এসে এক অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ১নং শুকাস ইউনিয়নের শ্রীকুন্ডা গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।
2026-05-13 15:02
সারা দেশ
নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।
2026-05-07 20:24
সারা দেশ
ঝিনাইদহে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ওয়েলফেয়ার এফোটস উই-এর আয়োজনে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক এক ডায়লগ সেশন অনুষ্ঠিত হয়েছে।
2026-05-07 19:16
সারা দেশ
ফোনে পরিচয়, তারপর প্রেম। সেই সম্পর্কের পরিণতি টানতে ঘর ছেড়েছিলেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাঘমারা গ্রামের এক কিশোর (১৭) ও সিলেটের ওসমানীনগরের এক কিশোরী (১৬)। উদ্দেশ্য ছিল আদালতের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া। কিন্তু বিধি বাম; আইনি বেড়াজালে বিয়ের পিঁড়ির বদলে তাদের ঠাঁই হয়েছে থানা হেফাজতে।
2026-05-06 20:16
সারা দেশ
গাজীপুরের শ্রীপুরে মাটিবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা উল্টে ৫ জন আহত হয়েছেন।
2026-04-28 13:21
সারা দেশ
নোয়াখালীর হাতিয়া উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘The End’ লিখে পোস্ট দেয়ার পর মো. সাকিব উদ্দিন (২২) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছেন। সোমবার (২৭ এপ্রিল) মধ্যরাতে উপজেলার জাহাজমারা ইউনিয়নের পূর্ব বিরবিরি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাকিব উদ্দিন ওই এলাকার আবদুল হকের ছেলে।
2026-04-28 13:18
সারা দেশ
চট্টগ্রামের মীরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ এলাকায় গাছ কেটে ও মাটি সরিয়ে বসতভিটার সীমানা প্রাচীর ভেঙে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ তাজুল ইসলাম (৭০) স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
2026-04-19 19:35
সারা দেশ
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ফেরি থেকে একটি প্রাইভেট কার নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় গাড়ির চালককে জীবিত উদ্ধার করা হয়েছে।
2026-04-16 20:22
সারা দেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মীরসরাই পৌরসভা শাখা'র উদ্যোগে বৃহস্পতিবার বিকালে ( ১৬ এপ্রিল) মীরসরাই পৌরসদের ১নং ওয়ার্ড থেকে ৯নং ওয়ার্ড কর্মীদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়।
2026-04-16 20:17
সারা দেশ
নারায়ণগঞ্জের বন্দরে বাড়ির উঠানে খেলাধুলার সময় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
2026-04-15 20:19
সারা দেশ
বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষা এবং মাছের প্রজনন নিশ্চিত করতে আজ (১৪ এপ্রিল) মধ্যরাত থেকে ৫৮ দিনের জন্য মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। এ নিষেধাজ্ঞা চলবে আগামী ১১ জুন পর্যন্ত।
2026-04-14 23:55
সারা দেশ
পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে র্যালি বর্ষবরণ ও বৈশাখী আনন্দ শোভাযাত্রা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পহেলা বৈশাখ উদযাপন করা হয়।
2026-04-14 23:53
সারা দেশ
বৈশাখের প্রথম দিনেই তীব্র তাপপ্রবাহে পুড়ছে পাবনার ঈশ্বরদী। প্রচণ্ড গরমে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। খরতাপে যেন স্থবির হয়ে পড়েছে পুরো জনপদ—শহর, গ্রাম, পথঘাট সবখানেই বিরাজ করছে অসহনীয় উত্তাপ।
2026-04-14 19:52
সারা দেশ
পহেলা বৈশাখের উৎসবমুখর পরিবেশে বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো উন্নয়ন ও সম্ভাবনার নতুন অধ্যায়। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের উথলী উচ্চবিদ্যালয় মাঠে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
2026-04-14 19:11
সারা দেশ
কক্সবাজারের উখিয়ার বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে জ্বালানি কাঠ সংগ্রহ করা অবস্থায় ২৬ জন রোহিঙ্গাকে আটক করেছে বনবিভাগ।
2026-04-13 23:11
সারা দেশ
মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া যাহেদিয়া দাখিল মাদরাসার ২০২৬-এর দাখিল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও পরীক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
2026-04-13 21:35
সারা দেশ
ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দলীয় নেতাকর্মীদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় দলের উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী নাজমুল হককে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
2026-04-12 21:42
সারা দেশ
পাবনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড কার্তুজসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
2026-04-12 21:15
সারা দেশ
আরব সাগরের নীল জলরাশিতে মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। শান্ত দুপুরে হঠাৎ বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে জাহাজ। চারদিকে আগুন আর ধোঁয়া। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কয়েক সেকেন্ডের ব্যবধানেই রক্ষা পান নাবিকরা। সেই শ্বাসরুদ্ধকর মুহূর্তের বর্ণনা দিয়েছেন জাহাজে থাকা এক বাংলাদেশি নাবিক।
2026-04-11 20:52
সারা দেশ
কুষ্টিয়ায় ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগে এক কথিত পীরের আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী। এ সময় কথিত পীর শামীম রেজা ওরফে জাহাঙ্গীর ও তার অনুসারীদের বেধড়ক মারধর করেন তারা। এ ঘটনায় কথিত পীর শামীমকে আহত অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
2026-04-11 20:05
সারা দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জুলাই আন্দোলনের সময় আলোচিত ফারজানা সিঁথি।
2026-04-11 18:11
সারা দেশ
খোলা ভোজ্য তেল বিক্রি নিষিদ্ধ হলেও বাজারে তা সয়লাব। অসাধু ব্যবসায়ীরা বোতলজাত তেল সরবরাহ সীমিত রেখে খোলা ভোজ্য তেল বিক্রি করছে। এতে ভোক্তাদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। এই খোলা তেল খেয়ে দেশের মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। অথচ খোলা তেল বিক্রি বন্ধে কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। আইন অমান্য করে দীর্ঘদিন খোলা তেল বিক্রি হলেও সংশ্লিষ্টদের নীরবতা ভোক্তাদের সঙ্গে প্রহসন ছাড়া আর কিছু নয়।
2026-04-08 14:19
সারা দেশ
নোয়াখালীর হাতিয়া থানায় দায়ের করা একটি গণধর্ষণ মামলার আসামি মো. ফয়সাল ওরফে রিয়াজকে (৪২) চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
2026-04-06 19:46
সারা দেশ
রাজশাহীতে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচটি শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দুইজন এবং বেসরকারি সিডিএম হাসপাতালে তিনজনের মৃত্যু হয়। মৃত শিশুদের বয়স ছয় থেকে সাত মাসের মধ্যে এবং তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলায়।
2026-04-05 19:58
সারা দেশ
কুড়িগ্রামে তিস্তার চরাঞ্চলে মরিচসহ অন্যান্য ফসলের বাম্পার ফলন হলেও শিলা ও অতিবৃষ্টির কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, প্রাকৃতিক দুর্যোগে জেলার ৩ হাজার ৫৬৩ জন কৃষকের প্রায় ৮১৫ লক্ষ টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভুট্টা, চিনা, শাকসবজি, মরিচ ও কালোজিরা। ক্ষতিগ্রস্ত মরিচ বাজারে বিক্রি করতে গিয়ে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা।
2026-04-05 19:56