Thursday, July 23, 2026
PrimeBulletin

সারা দেশ

মানবাধিকার রক্ষায় ঝিনাইদহে জার্নালিস্ট নেটওয়ার্ক গঠন

মানবাধিকার রক্ষায় ঝিনাইদহে জার্নালিস্ট নেটওয়ার্ক গঠন

ঝিনাইদহে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় এবং ওয়েলফেয়ার এফোটস উই-এর আয়োজনে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক এক ডায়লগ সেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে ২০২৬) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের নির্বাহী প্রধান মোঃ সাইদুর রহমান এবং এমএসএফ-এর “ইম্পাওয়ার হার” প্রকল্পের সমন্বয়কারী নাজনিন শবনম।

ডায়লগ সেশনে ঝিনাইদহ জেলার প্রায় ৩০ জন সংবাদকর্মী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বক্তারা গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন, মানবাধিকার রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের কার্যকর ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে সাংবাদিকদের সমন্বয়ে “মানবাধিকার জার্নালিস্ট নেটওয়ার্ক” গঠন করা হয়। 
এতে সাংবাদিক মোঃ রাজিব হাসানকে আহ্বায়ক এবং সাহানুর আলমকে সদস্য সচিব নির্বাচিত করা হয়। এছাড়া উপস্থিত
সিনিয়র সাংবাদিক ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু, ফয়সাল আহমেদ, প্রেসক্লাবের সহ-সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা রিপোর্টাস ইউনিটের সভাপতি এম এ কবির, সাধারণ সম্পাদক মাজেদ রেজা বাধন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ নাসিম আনসারি, সাংবাদিক সোহাগ আলী, শাহাজাহান নাবিন, কামরুজ্জামন লিটন, ময়না খাতুন, জাফর উদ্দীন রাজুসহ অনান্য সংবাদকর্মীকে নেটওয়ার্কের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আয়োজকরা জানান, ভবিষ্যতে মানবাধিকার ও গণমাধ্যম বিষয়ক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সাংবাদিকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে এ নেটওয়ার্ক।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19