Friday, July 24, 2026
PrimeBulletin

সারা দেশ

শিলাবৃষ্টি: ৮১৫ লাখ টাকার ক্ষতিতে কুড়িগ্রামের কৃষকরা

শিলাবৃষ্টি: ৮১৫ লাখ টাকার ক্ষতিতে কুড়িগ্রামের কৃষকরা

কুড়িগ্রামে তিস্তার চরাঞ্চলে মরিচসহ অন্যান্য ফসলের বাম্পার ফলন হলেও শিলা ও অতিবৃষ্টির কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, প্রাকৃতিক দুর্যোগে জেলার ৩ হাজার ৫৬৩ জন কৃষকের প্রায় ৮১৫ লক্ষ টাকার ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভুট্টা, চিনা, শাকসবজি, মরিচ ও কালোজিরা। ক্ষতিগ্রস্ত মরিচ বাজারে বিক্রি করতে গিয়ে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা।

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, এবার জেলার ব্রহ্মপুত্র, ধরলা ও তিস্তা নদীর চরাঞ্চলে মোট ২৮ হাজার ৫২৮ হেক্টর জমিতে বিভিন্ন ফসলের চাষ করা হয়েছে। অতিবৃষ্টি ও শিলাঝড়ে ৫১৭.৫ হেক্টর জমির ফসল আক্রান্ত হয় এবং ২৯৬ হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এতে ৩ হাজার ২২.৮২ মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৮ কোটি ১৫ লক্ষ টাকা।

সরেজমিনে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের তিস্তার চরাঞ্চলে গিয়ে দেখা যায়, ধু-ধু বালুচরে এখন সবুজের সমারোহ। বাদাম, চিনা, তিল, তিসি, পেঁয়াজ, রসুন আর মরিচ ক্ষেতে ছেয়ে আছে চারদিক। তবে এই সবুজের মাঝেই লুকিয়ে আছে কৃষকের হাহাকার। চর গতিয়াসামের কৃষক আব্দুল আজিজ (৭০) বলেন, "প্রায় ১২ হাজার টাকা খরচ করে ৯ শতক জমিতে মরিচ লাগিয়েছি। শিলাবৃষ্টিতে অনেক গাছ পচে নষ্ট হয়ে গেছে। এখনো খরচের টাকাই তুলতে পারিনি।" তার স্ত্রী আনোয়ারা বেগম আক্ষেপ করে জানান, আশা ছিল মরিচ বিক্রি করে সংসারের অভাব মেটাবেন, কিন্তু বাজারে এখন মরিচের দাম মাত্র ৬০০ টাকা মণ। এই দামে বিক্রি করলে বড় লোকসান গুনতে হবে।

কৃষি বিভাগ জানিয়েছে, এ বছর জেলায় ১ হাজার ৩১৫ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় ৮২০ হেক্টর জমির মরিচ তুলে কৃষকরা ভালো দাম পেয়েছিলেন। তবে মাঝপথে দুর্যোগের কারণে গাছের ক্ষতি হয় এবং বাজারে একসাথে প্রচুর মরিচ আসায় হঠাৎ দরপতন ঘটে।

এ বিষয়ে রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন নাহার সাথী বলেন, তিস্তার চরাঞ্চলে ফসলের ফলন অত্যন্ত ভালো হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে কিছু ক্ষতি হলেও যে পরিমাণ ফসল এখনো মাঠে আছে, তাতে কৃষকরা সঠিক পরিচর্যা ও বাজারজাত করতে পারলে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে আমরা আশা করছি।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19