Friday, September 18, 2026
PrimeBulletin

Arts

আবারও বাবা-মা হচ্ছেন দীপিকা ও রণবীর

আবারও বাবা-মা হচ্ছেন দীপিকা ও রণবীর

আবারও নতুন অতিথি আসার সুখবর দিলেন বলিউড তারকা দম্পতি দীপিকা পাডুকোন এবং রণবীর সিং। রোববার (১৯ এপ্রিল) সামাজিকমাধ্যমে একটি ছবি প্রকাশ করে দ্বিতীয়বার সন্তানের আগমনের খবর জানান তারা।

ছবিতে দেখা যায়, তাদের ছোট মেয়ে দুয়া একটি প্রেগন্যান্সি টেস্ট কিট ধরে আছে, যেখানে দুটি লাল দাগ স্পষ্টভাবে দেখা যাচ্ছে—যা ইতিবাচক ফলের ইঙ্গিত। পাশে রণবীর ও দীপিকার হাতও দেখা যায়। ছবিটি প্রকাশের পর থেকেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।

দীপিকা পোস্টের ক্যাপশনে দীর্ঘ কোনো বার্তা না লিখে শুধু ‘ইভিল আই’ ইমোজি ব্যবহার করেছেন। খবরটি প্রকাশের পর বলিউড তারকারা তাদের শুভেচ্ছা জানাতে শুরু করেছেন।

উল্লেখ্য, ২০১৮ সালে ইতালিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা ও রণবীর। ২০২৪ সালের সেপ্টেম্বরে তাদের প্রথম সন্তান দুয়ার জন্ম হয়।

বর্তমানে দীপিকা একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত, অন্যদিকে রণবীর সিংও নতুন চলচ্চিত্রের কাজের প্রস্তুতি নিচ্ছেন।

More