Sunday, September 20, 2026
PrimeBulletin

World

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাব দিয়েছে ইরান

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাব দিয়েছে ইরান

যুক্তরাষ্ট্রের সর্বশেষ শান্তি প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। রোববার দেওয়া ওই জবাবে তেহরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের নতুন কোনো হামলা হলে, তারা পাল্টা হামলা চালাবে। হরমুজ প্রণালীতে বিদেশি যুদ্ধজাহাজের উপস্থিতিও মেনে নেওয়া হবে না বলে জানায় ইরান।

সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার মধ্যে তেহরান এই অবস্থান জানায়, যেখানে তারা যুদ্ধ পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে কঠোর অবস্থান বজায় রাখছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

তেহরানের দীর্ঘ প্রতীক্ষিত জবাব এমন এক সময় এলো, যখন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলা ও পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস না করা পর্যন্ত এই সংঘাত শেষ হয়েছে বলে ধরা যাবে না।

নেতানিয়াহুর বাহিনী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে মিলে গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।

তবে ইরান প্রকাশ্যে নিজেদের কঠোর অবস্থান বজায় রেখেছে। যদিও কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রোববার লিখেছেন, ‘আমরা কখনো শত্রুর কাছে মাথা নত করব না। আলোচনা বা সংলাপের অর্থ আত্মসমর্পণ নয়।’

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি’র বরাতে বলা হয়েছে, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে হস্তান্তর করা মার্কিন পরিকল্পনার জবাবে তেহরানের মূল লক্ষ্য হলো, ‘সব রণাঙ্গনে বা সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে’ যুদ্ধ শেষ করা।

এখানে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে ইসরাইল।

পাশাপাশি ‘জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার’ বিষয়েও ইরানের পক্ষ থেকে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবে মূলত পারস্য উপসাগরে যুদ্ধবিরতি আরও বাড়িয়ে চূড়ান্ত সমঝোতার জন্য আলোচনার ওপর জোর দেওয়া হয়েছিল, যাতে সংঘাতের চূড়ান্ত নিষ্পত্তি নিয়ে আলোচনা শুরু করা যায় এবং এর পাশাপাশি ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়েও একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58