Saturday, September 19, 2026
PrimeBulletin

World

যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তি মানছে না: ইরান

যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তি মানছে না: ইরান

যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তি (এনপিটি) মানছে না বলে অভিযোগ তুলেছে ইরান। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন ওয়াশিংটনের আচরণকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলে আখ্যা দিয়েছে। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে ইরান দাবি করেছে, গত ৫৬ বছর ধরে হাজার হাজার পারমাণবিক ওয়ারহেডের অধিকারী যুক্তরাষ্ট্র এনপিটির প্রথম ও ষষ্ঠ অনুচ্ছেদের আওতায় থাকা পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ ও নিরস্ত্রীকরণ বাধ্যবাধকতা স্পষ্টভাবে লঙ্ঘন করে আসছে।

ইরানের মিশন জানায়, “বিশ্বের এক নম্বর পারমাণবিক অস্ত্র বিস্তারকারী হিসেবে যুক্তরাষ্ট্রের এই দ্বৈত নীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

তেহরান আরও বলেছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে পরিচালিত হলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে আন্তর্জাতিক আইনে নির্দিষ্ট কোনো নিষেধাজ্ঞা নেই এবং ইরানের কর্মসূচি সেই কাঠামোর মধ্যেই পরিচালিত হয়েছে।

ইরানের এই বক্তব্য এমন সময়ে এলো, যখন তাদের পারমাণবিক কর্মসূচি ঘিরে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58