Thursday, July 23, 2026
PrimeBulletin

Sports

যুবরাজ-পোলার্ডদের ‘বিশেষ ক্লাবে’ নেপালের ব্যাটার

যুবরাজ-পোলার্ডদের ‘বিশেষ ক্লাবে’ নেপালের ব্যাটার

যুবরাজ সিংয়ের ব্যাটে ২০০৭ সালে শুরু। দীর্ঘ অপেক্ষার পর ২০২১ সালে কিয়েরন পোলার্ড নাম লেখেন। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের দুই তারকার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ছয় ছক্কা মারার কীর্তি গতকাল ষষ্ঠ ব্যাটার হিসেবে গড়লেন পেনালের কুশাল ভুর্টেল।

চীনের বিপক্ষে এক ওভারে ছয়টি ছয় মেরে এই বিশেষ ক্লাবে যোগ দিলেন ভুর্টেল, যেখানে আরেক নেপালি দীপেন্দ্র সিং আইরি আছেন। ২০২৪ সালে তিনি কাতারের বিপক্ষে এই কীর্তি গড়েন।

২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে ছয় ছক্কা মারেন যুবরাজ। ১৪ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়েন ওয়েস্ট ইন্ডিজের পোলার্ড। তারপর ২০২৪ সালেই এই ক্লাবে যোগ দেন দীপেন্দ্র ও সামোয়ার দারিউস ভিসের। ভানুয়াতুর বিপক্ষে তার ব্যাটে ছয় ছক্কা দেখা গিয়েছিল।

ভুর্টেলের আগে শেষবার এই রেকর্ড গড়েন বুলগেরিয়ার মানান বাশির, গত বছর জিব্রাল্টারের বিপক্ষে।

২০ ওভারে নেপালকে ৩১৩ রান এনে দিতে ভুর্টেল ম্যাচ শেষ করেন ৪৩ বলে ১২৯ রান করে। ম্যাচটি তারা জিতেছে ২২১ রানের বিশাল ব্যবধানে।

More

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

Sports

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

2026-07-16 12:47