Saturday, September 19, 2026
PrimeBulletin

World

ভোটের ফলে বিপর্যয়ে ব্রিটিশ ক্ষমতাসীনরা, এগিয়ে রিফর্ম ইউকে

ভোটের ফলে বিপর্যয়ে ব্রিটিশ ক্ষমতাসীনরা, এগিয়ে রিফর্ম ইউকে

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনের প্রাথমিক ফলাফলে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে ক্ষমতাসীন লেবার পার্টি। ভোট গণনা এখনো চলমান থাকলেও প্রাথমিক ফল অনুযায়ী ইংল্যান্ডজুড়ে বহু আসন হারিয়েছে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের দল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, লেবার পার্টি এখন পর্যন্ত প্রায় ২৫০টি পৌরসভা কাউন্সিল আসন হারিয়েছে। অন্যদিকে ডানপন্থি পপুলিস্ট দল রিফর্ম ইউকে ব্যাপক সাফল্য পেয়েছে, যারা ইতোমধ্যে ৩০০টিরও বেশি আসন দখল করেছে। মোট প্রায় পাঁচ হাজার আসনে ভোটগ্রহণ চলছে।

দীর্ঘদিনের জনমত জরিপেও লেবার পার্টির জন্য নেতিবাচক পূর্বাভাস ছিল। সাম্প্রতিক জরিপগুলোতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে আধুনিক ইতিহাসের অন্যতম অজনপ্রিয় ব্রিটিশ নেতা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ফলাফল এমন হলে লেবার পার্টি ইংল্যান্ডে প্রায় দুই হাজার আসন হারাতে পারে।

এছাড়া ওয়েলসেও তাদের দীর্ঘদিনের শক্ত অবস্থান হুমকির মুখে পড়েছে, যেখানে দলটি ১৯২২ সাল থেকে ধারাবাহিকভাবে নির্বাচনী সাফল্য পেয়ে আসছিল।

অন্যদিকে গ্রিন পার্টি ও লিবারেল ডেমোক্র্যাটরা কিছু আসন লাভ করেছে। গ্রিন পার্টি এখন পর্যন্ত ২৬টি এবং লিবারেল ডেমোক্র্যাটরা ৩৫টি কাউন্সিল আসন নিশ্চিত করেছে।

বিশ্লেষকদের মতে, এই ফলাফল যুক্তরাজ্যের রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর চাপ আরও বাড়াবে।

তথ্যসূত্র: নিউ ইয়র্ক টাইমস

 

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58