Thursday, July 23, 2026
PrimeBulletin

World

ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরল ৭ বাংলাদেশি

ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরল ৭ বাংলাদেশি

ভারতে দুই বছর কারাভোগের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন পাচার হওয়া ৭ বাংলাদেশি নারী ও পুরুষ। এদের মধ্যে ৫ জন পুরুষ এবং ২ জন নারী।

শনিবার (১৪ মার্চ) রাত ৯টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্টে হস্তান্তর করে।

ফেরত আসার মধ্যে রয়েছেন- জেসমিন আক্তার, রুপা ইসলাম, আরমান হোসেন, জিতেন্দ্র বড়াই, আব্দুল্লাহ আলী, রাজু হালদার এবং আবু তাহের। তারা যশোর, বরিশাল, পটুয়াখালী, পঞ্চগড় ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, বিদেশে যাওয়ার আশায় প্রায় আড়াই বছর আগে তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতের কলকাতায় গিয়েছিল। সেখানে পুলিশের হাতে আটক হয় তারা। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের আদালত তাদের দুই বছরের সাজা দিয়ে কারাগারে পাঠায়।

কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের দায়িত্ব নিয়ে শেল্টারহোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতায় এবং ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার তারা দেশে ফিরতে সক্ষম হন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

তারপর জাস্টিস অ্যান্ড কেয়ার ও মহিলা আইনজীবী সমিতি নামে দুটি মানবাধিকার সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম জানান, ফেরতদের পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়েছে।

More

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

World

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

2026-07-15 22:37

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

2026-07-15 18:04