Sunday, September 20, 2026
PrimeBulletin

World

উত্তেজনার মধ্যেই ওমানে ইরান–ওমান বৈঠক, সংকট সমাধানে সংলাপের আহ্বান

উত্তেজনার মধ্যেই ওমানে ইরান–ওমান বৈঠক, সংকট সমাধানে সংলাপের আহ্বান

আঞ্চলিক উত্তেজনা ও সামরিক সংঘাতের মধ্যে ইরান ও ওমানের মধ্যে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও ওমানের সুলতান হাইথাম বিন তারিক মাসকটে এই বৈঠকে অংশ নেন। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং চলমান কূটনৈতিক প্রচেষ্টা গুরুত্ব পায়।

রোববার (২৬ এপ্রিল) সকালে ওমানের রাজধানী মাসকটের আল-বারাকা প্রাসাদে অনুষ্ঠিত বৈঠকে ইরানের শীর্ষ কূটনীতিক পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে ওমানের সুলতানকে অবহিত করেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের পর তৈরি হওয়া পরিস্থিতি এবং তা মোকাবিলায় ইরানের অবস্থান তুলে ধরেন।

আব্বাস আরাঘচি আঞ্চলিক সংলাপ ও স্থিতিশীলতা রক্ষায় ওমানের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, বর্তমান সংকট মোকাবিলায় কূটনৈতিক উদ্যোগ ও সংলাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অন্যদিকে ওমানের সুলতান হাইথাম বিন তারিক বলেন, মধ্যস্থতার মাধ্যমে একটি টেকসই রাজনৈতিক সমাধানে পৌঁছানো সম্ভব। এতে শুধু অঞ্চলের স্থিতিশীলতাই নয়, সাধারণ মানুষের ওপর সংকটের প্রভাবও কমবে।

তিনি আরও জোর দিয়ে বলেন, সমস্যার সমাধানে সংলাপ ও কূটনীতিকেই অগ্রাধিকার দিতে হবে, কারণ শান্তিপূর্ণ সমাধানই দীর্ঘমেয়াদে স্থিতিশীলতার ভিত্তি তৈরি করে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি ও আলোচনা হলেও তা এখনো কোনো স্থায়ী সমঝোতায় পৌঁছাতে পারেনি।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58