Thursday, July 23, 2026
PrimeBulletin

অর্থনীতি

ত্রিমুখী চাপে পোল্ট্রি খাত, টিকে থাকার লড়াইয়ে খামারিরা

ত্রিমুখী চাপে পোল্ট্রি খাত, টিকে থাকার লড়াইয়ে খামারিরা

দেশের পোল্ট্রি শিল্প এখন গভীর সংকটে। উৎপাদন ব্যয়ের লাগামহীন বৃদ্ধি, করের বাড়তি বোঝা এবং মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের দৌরাত্ম্যে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষুদ্র ও প্রান্তিক খামারিরা। একসময় স্বল্পমূল্যের প্রোটিনের প্রধান উৎস হিসেবে পরিচিত ডিম ও ব্রয়লার মুরগি এখন ধীরে ধীরে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার শঙ্কা তৈরি করছে।

খাতসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, গত চার বছরে পোল্ট্রি খাতে উৎপাদন ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে। ২০২১ সালে যেখানে ব্যয়ের সূচক ছিল ১০০, তা ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ১৯০-এ। এই ব্যয় বৃদ্ধির মূল কারণ হিসেবে খাদ্যের দাম বৃদ্ধি ও আমদানিনির্ভর কাঁচামালের ওপর উচ্চ শুল্ককে দায়ী করা হচ্ছে। মোট উৎপাদন ব্যয়ের প্রায় ৭৫ থেকে ৮০ শতাংশই ব্যয় হয় পশুখাদ্যে, যা আন্তর্জাতিক বাজারের ওঠানামার সঙ্গে সরাসরি সম্পর্কিত।

বর্তমানে একটি ডিম উৎপাদনে খরচ হচ্ছে প্রায় ১০.৫ থেকে ১১.৫ টাকা, অথচ পাইকারি বাজারে তা বিক্রি করতে হচ্ছে ৭.৫ থেকে ৮.৫ টাকায়। একইভাবে প্রতি কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ প্রায় ১৪৬ টাকা হলেও বাজারে বিক্রি হচ্ছে প্রায় সমান বা কখনো তার চেয়েও কম দামে। ফলে অধিকাংশ খামারিই লোকসান গুনে উৎপাদন চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।

এর সঙ্গে যুক্ত হয়েছে করের বাড়তি চাপ। চলতি বাজেটে করপোরেট কর ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৭.৫ শতাংশ, অগ্রিম আয়কর ১ শতাংশ থেকে ৫ শতাংশ এবং টার্নওভার কর ০.৬ শতাংশ থেকে ১ শতাংশে উন্নীত করা হয়েছে। পশুখাদ্যের কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক যুক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। খামারিদের ভাষায়, এটি ‘মড়ার উপর খাঁড়ার ঘা’।

মাঠপর্যায়ে এই সংকটের প্রভাব স্পষ্ট। টাঙ্গাইলের এক খামারি জানান, উৎপাদন খরচের তুলনায় অর্ধেক দামেও অনেক সময় পণ্য বিক্রি করতে হচ্ছে। এতে ধারাবাহিক লোকসানে পড়ে অনেকেই খামার বন্ধ করতে বাধ্য হচ্ছেন।

খাতসংশ্লিষ্ট সংগঠনগুলোর আশঙ্কা, প্রান্তিক খামারিরা ব্যবসা ছেড়ে দিলে পুরো শিল্পটি গুটিকয়েক বড় প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে চলে যেতে পারে, যা বাজারে একচেটিয়া আধিপত্য সৃষ্টি করবে। এতে ভোক্তাদের ওপর আরও বেশি চাপ পড়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই সংকট থেকে উত্তরণের জন্য পশুখাদ্যের কাঁচামালে কর ও শুল্ক কমানো, সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়া এবং বাজার ব্যবস্থাপনায় কড়াকড়ি নজরদারি জরুরি। একই সঙ্গে দেশীয়ভাবে বিকল্প খাদ্য উৎপাদন বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছেন তারা।

বর্তমানে এই খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ থেকে ৭০ লাখ মানুষের জীবিকা জড়িত। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে শুধু খামারিরাই নয়, পুরো গ্রামীণ অর্থনীতি বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।

More

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থনীতি

শিল্প খাতের উন্নয়ন ছাড়া শক্তিশালী অর্থনীতি সম্ভব নয়: অর্থমন্ত্রী

দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে শিল্প খাতের উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ...

2026-07-10 14:44

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

অর্থনীতি

খুলনা রূপালী ব্যাংকে আওয়ামী সিবিএ নেতাদের ‘ভোল্ট বদল’: কর্মকর্তা হয়রানি ও বদলি বাণিজ্যের অভিযোগ

রূপালী ব্যাংক খুলনা বিভাগের কতিপয় কর্মচারীর ‘তুঘলকী’ কর্মকাণ্ড ও ভোল্ট পাল্টানোর ঘটনায় চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে সা...

2026-07-10 00:06

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

অর্থনীতি

আবাসন খাতের সংকট কাটাতে নীতিগত ও আর্থিক সহায়তা চায় রিহ্যাব

নির্মাণ ব্যয় বৃদ্ধি, উচ্চ সুদের ব্যাংকঋণ, করের বাড়তি চাপ এবং ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ও নতুন ইমারত বিধিমালার বিভিন্...

2026-07-09 14:15

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

অর্থনীতি

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ ও বিশেষ সুবিধায় গাড়ি কেনা স্থগিত ঘোষণা

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং সুদমুক্ত বিশেষ ঋণ সুবিধায় গাড়ি কেনা স্থগিত করেছে সরকার। একই...

2026-07-08 23:20

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

অর্থনীতি

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, উন্নয়ন বিনিয়োগ নিয়ে আলোচনা

সিলেটে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্ট...

2026-07-07 23:29