Wednesday, September 23, 2026
PrimeBulletin

Bangladesh

তেলের দাম কতদিন অপরিবর্তিত থাকবে, জানালো মন্ত্রণালয়

তেলের দাম কতদিন অপরিবর্তিত থাকবে, জানালো মন্ত্রণালয়

দেশে মে মাসজুড়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই বহাল থাকবে। ফলে মে মাসে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রল ১৩৫ টাকায় বিক্রি হবে।

এর আগে ১৮ এপ্রিল জারি করা বিজ্ঞপ্তিতে এসব জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছিল। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি ও আমদানি ব্যয়ের বিষয় বিবেচনায় নিয়ে ওই দাম নির্ধারণ করা হয়, যা পরবর্তীতে মে মাসেও বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে এবং ১ মে পর্যন্ত এটি বলবৎ থাকবে।

জ্বালানি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বৈশ্বিক বাজারের ওঠানামা ও আমদানি ব্যয় পর্যালোচনা করে প্রতি মাসেই জ্বালানি তেলের মূল্য পুনর্মূল্যায়ন করা হয়। পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে দাম সমন্বয়ের সম্ভাবনাও রয়েছে।

More