Sunday, September 20, 2026
PrimeBulletin

World

তেল রপ্তানি বন্ধ হলেও কতদিন টিকতে পারবে ইরান?

তেল রপ্তানি বন্ধ হলেও কতদিন টিকতে পারবে ইরান?

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে তেলের বাজারে অস্থিরতা বেড়েছে। এর মধ্যেই মার্কিন নিষেধাজ্ঞার মুখে ইরানের জ্বালানি তেল রপ্তানি হুমকির মুখে পড়েছে। তবে বিশ্লেষকদের মতে, রপ্তানি পুরোপুরি বন্ধ হলেও অন্তত দুই মাস উৎপাদন স্বাভাবিক রাখতে সক্ষম হতে পারে দেশটি।

গত ১৩ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের তেলের প্রধান ক্রেতা চীন, যেখানে প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ করে তেহরান। নিষেধাজ্ঞার কারণে এই সরবরাহ এখন ঝুঁকির মধ্যে।

বাজার বিশ্লেষকদের মতে, ইরান যদি উৎপাদন কমাতে বাধ্য হয়, তাহলে বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব পড়বে। দৈনিক বিপুল পরিমাণ তেলের জোগান কমে গেলে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে।

রপ্তানি বাধাগ্রস্ত হলে ইরানকে উৎপাদিত তেল সংরক্ষণাগারে জমা রাখতে হবে। তবে এই ধারণক্ষমতা সীমিত। আন্তর্জাতিক জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান এফজিই নেক্সট্যান্টইসিএ-এর তথ্য অনুযায়ী, ইরানের স্থলভাগে প্রায় ৯ কোটি ব্যারেল তেল সংরক্ষণের সক্ষমতা রয়েছে। সব মিলিয়ে এই সক্ষমতা প্রায় ১২ কোটি ২০ লাখ ব্যারেল।

বর্তমানে ইরান দৈনিক প্রায় ৩৫ লাখ ব্যারেল তেল উৎপাদন করছে। এই হিসাবে, রপ্তানি সম্পূর্ণ বন্ধ থাকলেও দেশটি প্রায় দুই মাস উৎপাদন অব্যাহত রাখতে পারবে। আর দৈনিক ৫ লাখ ব্যারেল উৎপাদন কমালে এই সময়সীমা তিন মাস পর্যন্ত বাড়তে পারে।

তবে সব গবেষণা প্রতিষ্ঠানের হিসাব এক নয়। কাইরোস ও এনার্জি অ্যাসপেক্টসের মতো প্রতিষ্ঠানের মতে, ইরানের সংরক্ষণ সক্ষমতা তুলনামূলক কম—প্রায় ৩ কোটি ব্যারেল। এই হিসাব অনুযায়ী, মাত্র ১৬ দিনের মধ্যেই দেশটি চাপে পড়তে পারে।

এনার্জি অ্যাসপেক্টসের সহপ্রতিষ্ঠাতা রিচার্ড ব্রোঞ্জের মতে, এপ্রিল মাসে নিষেধাজ্ঞার প্রভাব সীমিত থাকলেও মে মাস পর্যন্ত পরিস্থিতি অব্যাহত থাকলে ইরানকে বড় ধরনের উৎপাদন হ্রাসে যেতে হতে পারে।

এ বিষয়ে ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া যায়নি।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58