Friday, September 18, 2026
PrimeBulletin

World

তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সঙ্গে কথা বলার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলবো। আমি সবার সঙ্গেই কথা বলি। আমরা তাইওয়ান সমস্যাটি নিয়ে কাজ করবো।’ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত সপ্তাহে নিজের চীন সফরকে ‘অসাধারণ’ বলে অভিহিত করার পরপরই তাইওয়ানের নেতার সঙ্গে কথা বলার এমন আগ্রহ প্রকাশ করলেন ট্রাম্প। দুই প্রেসিডেন্টের মধ্যে এই আলাপচারিতা হলে তা হবে এক বড় ধরনের কূটনৈতিক ঘটনা। ১৯৭৯ সালে তাইপেইয়ের বদলে বেইজিংকে কূটনৈতিক স্বীকৃতি দেয়ার পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের কোনো প্রেসিডেন্ট সরাসরি কথা বলেননি।

তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ মনে করা চীন এই পদক্ষেপে চরম ক্ষুব্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প জানিয়েছিলেন, তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন (১ হাজার ৪০০ কোটি) ডলারের অস্ত্র বিক্রির বিষয়ে তিনি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

মার্কিন আইন অনুযায়ী, তাইওয়ানকে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিতে ওয়াশিংটন বাধ্য। রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের মার্কিন আইনপ্রণেতারা তাইওয়ানের কাছে এই অস্ত্র বিক্রি অব্যাহত রাখতে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ দিয়ে আসছেন।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58