Tuesday, September 22, 2026
PrimeBulletin

Bangladesh

সস্ত্রীক হজ পালনে সৌদি গেলেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান

সস্ত্রীক হজ পালনে সৌদি গেলেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান

পবিত্র হজ পালন করতে সস্ত্রীক সৌদি আরব গেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শুক্রবার (২২ মে) তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, সৌদি সরকারের বিশেষ আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান এবার হজ পালন করছেন। সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হজ পালন শেষে আগামী ১ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, সেনাপ্রধানের এই সফরকে সৌদি সরকারের বিশেষ আমন্ত্রণ ও রাষ্ট্রীয় সম্মানের অংশ হিসেবে দেখা হচ্ছে।

 

More