Sunday, September 20, 2026
PrimeBulletin

সারা দেশ

শরীয়তপুরে পুরোনো সিলেবাসে এসএসসি পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

শরীয়তপুরে পুরোনো সিলেবাসে এসএসসি পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

শরীয়তপুরের ডামুড্যায় এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বে থাকা কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার শিধলকুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করে। অভিযোগে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা শেষে সহপাঠীদের সঙ্গে প্রশ্নপত্র মিলিয়ে দেখার সময় তিনি বুঝতে পারেন, তার প্রশ্নপত্রটি অন্যদের থেকে ভিন্ন। পরে বিষয়টি তিনি তার বিদ্যালয়ের শিক্ষকদের জানালে তারা যাচাই-বাছাই করে দেখেন, ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২ নম্বর হলে ওমর ফারুককে ২০২৫ সালের পুরোনো সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। অথচ তিনি নতুন সিলেবাসের ২০২৬ সালের পরীক্ষার্থী। এ ঘটনায় ওমর ফারুক মানসিক দুশ্চিন্তায় পড়েছে বলে জানা গেছে।

শিধলকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ বিশ্বাস বলেন, আমাদের শিক্ষার্থী ওমর ফারুককে পুরোনো প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে আমরা ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছি। একইসঙ্গে অনুরোধ জানিয়েছি, সে যে প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে, সেই উত্তরপত্রটি মূল্যায়নের জন্য বিবেচনা করা হোক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালাহউদ্দিন আইয়ূবী বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় দায়িত্বরত কেন্দ্র সচিব মো. আবদুল মজিদ খান ও ট্যাগ অফিসার জাহিদুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়। এরই ধারাবাহিকতায় ৩০ এপ্রিল অনুষ্ঠিত হয় আইসিটি বিষয়ের পরীক্ষা।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19