নিজের তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করতে দাঁড়িয়ে হান্নান মাসউদ বলেন, ‘আজকে আমার জন্য আনন্দের দিন। আজকে আমার পিতা মাদ্রাসা শিক্ষক এখানে উপস্থিত আছেন। উনার সামনে দাঁড়িয়ে আমার তারকা চিহ্নিত প্রশ্ন-৯৪ সংসদে উপস্থাপন করছি।’
এ কথা বলে হান্নান মাসউদ বসে পড়েন।
পরে স্পিকার তাকে উদ্দেশ করে বলেন, ‘মাননীয় সদস্য সংসদের কার্যপ্রণালি বিধি অনুসারে আপনি গ্যালারিতে উপবিষ্ট কারও সম্বন্ধে কোনো মন্তব্য সংসদে রাখতে পারেন না। অ্যানিওয়ে আই রেসপেক্ট ইয়োর সেন্টিমেন্ট। প্লিজ বি কেয়ারফুল নেক্সট টাইম।’