Saturday, September 19, 2026
PrimeBulletin

World

সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান, চুক্তি খুব নিকটে: ট্রাম্প

সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান, চুক্তি খুব নিকটে: ট্রাম্প

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের মধ্যে নতুন দাবি তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে এবং দুই দেশই একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। তবে আগের আলোচনার ব্যর্থতা ও মতপার্থক্য পরিস্থিতিকে এখনও জটিল করে রেখেছে।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তরে সম্মত হয়েছে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন। একই সঙ্গে তিনি বলেন, দুই দেশ একটি শান্তি চুক্তির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘তারা আমাদের কাছে তাদের ‘নিউক্লিয়ার ডাস্ট’ ফিরিয়ে দিতে রাজি হয়েছে’। মূলত তিনি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতকে ‘নিউক্লিয়ার ডাস্ট’ হিসেবে উল্লেখ করেন যা যুক্তরাষ্ট্রের মতে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহারযোগ্য। তিনি আরও বলেন, ‘আমাদের একটি চুক্তি হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে।’

ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ‘খুব সফলভাবে’ এগোচ্ছে। তার মতে, চুক্তি হলে তেল সরবরাহ স্বাভাবিক হবে, হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে এবং ‘সবকিছু ভালোভাবে চলবে’। রিপাবলিকান এই নেতা আরও বলেন, ইসলামাবাদে চুক্তি স্বাক্ষরিত হলে তিনি পাকিস্তান সফর করতে পারেন।

গত সপ্তাহান্তে ইসলামাবাদে টানা ২১ ঘণ্টার আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান কোনও সমঝোতায় পৌঁছাতে পারেনি। ওয়াশিংটনের দাবি, তেহরান পারমাণবিক জ্বালানি সমৃদ্ধ করার অধিকার ছাড়তে অস্বীকৃতি জানায়।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের ‘রেড লাইন’ মেনে নেয়া হলে এটি ‘দুই দেশের জন্যই খুব ভালো একটি চুক্তি’ হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র তাদের প্রস্তাবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ২০ বছরের জন্য স্থগিত রাখার কথা বলেছে। অন্যদিকে তেহরান জানিয়েছে, তারা সর্বোচ্চ ৫ বছরের জন্য এ কার্যক্রম বন্ধ রাখতে পারে। নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এমন তথ্য এসেছে।

এরও আগে যুক্তরাষ্ট্রের দাবি ছিল, ইরানকে স্থায়ীভাবে দেশীয় পর্যায়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে, কারণ এটি ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির পথ তৈরি করতে পারে বলে তাদের আশঙ্কা।

অন্যদিকে ইরান বরাবরই দাবি করে আসছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং তাদের কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58