Thursday, September 24, 2026
PrimeBulletin

Bangladesh

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডাঃ জাহিদের মা’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডাঃ জাহিদের মা’র মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেনের মাতা বেগম জেবুন্নেছার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার (৬ মে) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম জেবুন্নেছা (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

প্রধানমন্ত্রী তারেক রহমান শোক বার্তায় বলেন, বেগম জেবুন্নেছা’র মৃত্যুতে তার পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান বেগম জেবুন্নেছা নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তার অসংখ্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষিত করেছেন। যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন। এছাড়া একজন আদর্শ মাতা হিসেবে নিজ সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলেছেন। মরহুমা বেগম জেবুন্নেছা একজন মহিয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন।

তারেক রহমান মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

More