Thursday, July 23, 2026
PrimeBulletin

সারা দেশ

শিশু ধর্ষণের ঘটনায় গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

শিশু ধর্ষণের ঘটনায় গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত যুবক হিরু চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। ছয় দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (২৮ মে) রাতে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন। নিহত হিরু (২২) ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের মনির হোসেনের ছেলে।

এর আগে গত ২২ মে বিকালে ছয় বছর বয়সি এক শিশুকে বিস্কুট কেনার জন্য ২০ টাকা দিয়ে পাটক্ষেতে নিয়ে বন্ধু সোহেলের সহযোগিতায় ধর্ষণ করা হয় বলে অভিযোগ ওঠে।  এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী হিরুকে তার বাড়ি থেকে ধরে এনে গণপিটুনি দেয়।

পরে অভিযুক্তের পরিবারের সদস্যরা এলাকাবাসীর কাছে ক্ষমা চেয়ে গুরুতর আহত অবস্থায় হিরুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার পরদিন শিশুর মা বাদী হয়ে হিরু ও তার বন্ধু সোহেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।  একই দিন সোহেল থানায় আত্মসমর্পণ করেন।

থানা পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, হিরুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গ্রেফতার দেখানো হয়েছিল। মৃত্যুর পর তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19