Friday, July 24, 2026
PrimeBulletin

সারা দেশ

সিরাজদিখানে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

সিরাজদিখানে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতির আবহে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, সিরাজদিখান উপজেলা শাখার আয়োজনে এবং স্থানীয় ভক্তবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলার দানিয়াপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, পূজা-অর্চনা ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রথযাত্রা মহোৎসবের উদ্বোধন করা হয়। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে এ উৎসবের সমাপ্তি ঘটবে।

উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাবু তপন কুমার দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবু জ্ঞানদীপ ঘোষের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল্লাহর উপস্থিত থাকার কথা থাকলেও ব্যক্তিগত কাজে বিদেশে অবস্থান করায় তিনি অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।

অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন, সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ, সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী এবং বিশিষ্ট অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. দুলাল দত্ত।

অনুষ্ঠানে বিভিন্ন বয়সী ভক্ত-অনুরাগী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য রথযাত্রা, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং ভক্তিমূলক পরিবেশনায় পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

আয়োজকরা জানান, সম্প্রীতি, সৌহার্দ্য ও ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে প্রতিবছরের মতো এবারও রথযাত্রা মহোৎসব সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ বছরের ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19