Wednesday, September 23, 2026
PrimeBulletin

Bangladesh

জাপান পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জাপান পৌঁছেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

শফিকুর রহমান সাত দিনের সফরে জাপান পৌঁছেছেন। শনিবার (২ মে) ভোর ২টা ৪৫ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বিকেল ৩টা ৪৫ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করেন।

বিমানবন্দরে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী তাকে স্বাগত জানান।

সফরসঙ্গী হিসেবে রয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এবং ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

জাপান সফরকালে তিনি প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা, বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ এবং জাপান সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

দলীয় সূত্র জানিয়েছে, আগামী ৯ মে সফর শেষে তিনি দেশে ফিরবেন।

More