Friday, September 18, 2026
PrimeBulletin

World

শেহবাজের এক্সবার্তা কি অন্য কেউ লিখে দেন, প্রশ্ন ফোর্বসের

শেহবাজের এক্সবার্তা কি অন্য কেউ লিখে দেন, প্রশ্ন ফোর্বসের

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের একটি এক্সপোস্ট নিয়ে প্রশ্ন তুলেছে মার্কিন সাময়িকী ফোর্বস। সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞদের বরাত দিয়ে এক প্রতিবেদনে ফোর্বস সংশয় প্রকাশ করেছে যে শেহবাজ শরিফের এক্সপোস্টগুলো কি তিনি নিজেই লেখেন না কি পাকিস্তানের বাইরে থেকে সেগুলো লেখা হয়?

ইরানকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি স্থগিতের অনুরোধ জানিয়ে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে বার্তা পোস্ট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেই বার্তায় তিনি বলেন, “মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অত্যন্ত দৃঢ় ও শক্তিশালীভাবে অগ্রসর হচ্ছে, যা অদূর ভবিষ্যতে একটি অর্থবহ পরিণতির দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে। কূটনৈতিক তৎপরতাকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়ার স্বার্থে আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি।”

তিনি এই বার্তা পাঠানোর কিছু সময় পর ১৪ দিনের যুদ্ধবিরতির ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ফোর্বস এই বার্তার একটি খসড়া অনুলিপি প্রকাশ করেছে। এর পরেই মূলত প্রশ্ন ওঠে সেই বার্তাকে ঘিরে।

সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষজ্ঞ এবং ড্রপ সাইট সাবস্ট্যাকের প্রতিষ্ঠাতা ফোর্বসকে বলেছেন, ড্রপ বার্তাটি সম্ভবত শরিফ লেখেননি। এক্সপোস্টে শেহবাজ শরিফের নামের নিচে @সিএমশেহবাজ লেখা। এই ব্যাপারটিরে দিকে ইঙ্গিত করে তিনি বলেন, শেহবাজের নিজের কর্মীরাও তাকে ‘প্রধানমন্ত্রী শেহবাজ’ হিসেবে উল্লেখ করেন না। পোস্টটি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো পক্ষ লিখেছে বলেও ঘোর সন্দেহ প্রকাশ করেন তিনি।

অন্য অনেক ব্যবহারকারীও এই মর্মে সংশয় প্রকাশ করেছেন যে হয়তো এই খসড়া পোস্টটি পাকিস্তানি কর্মকর্তাদের দ্বারা লেখা হয়নি।

এ ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল ফোর্বস, কিন্তু কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

সূত্র : ফোর্বস

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58