Monday, September 21, 2026
PrimeBulletin

সারা দেশ

সাইকেল বিতর্কের পর কোটচাঁদপুরে জামায়াতের আমীর বদল

সাইকেল বিতর্কের পর কোটচাঁদপুরে জামায়াতের আমীর বদল

সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল বিতরণকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়ার দু’দিনের মধ্যেই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর পদে পরিবর্তন আনা হয়েছে। নৈতিক পদস্খলন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা জামায়াতের আমীর মাওলানা তাজুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর স্থলে উপজেলা জামায়াতের নায়েবে আমীর আজিজুর রহমানকে নতুন উপজেলা আমীর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কোটচাঁদপুর উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল।

রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। এছাড়া জেলা নায়েবে আমীর আব্দুল আলীম, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল হাইসহ জেলা, উপজেলা ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল জানান,নৈতিক পদস্খলন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা তাজুল ইসলামকে উপজেলা আমীরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে নায়েবে আমীর আজিজুর রহমানকে উপজেলা আমীরের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

এর আগে সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল নিজের নাতনিকে দেওয়ার অভিযোগে মাওলানা তাজুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অভিযোগ ওঠে, এডিপির আওতায় একজন শিক্ষার্থীর নামে বরাদ্দ হওয়া সাইকেল তিনি গ্রহণ করে পরিবারের সদস্যকে দেন। পরে সমালোচনার মুখে সাইকেলটি উপজেলা প্রশাসনের কাছে ফেরত দেওয়া হয় এবং তা অন্য একজন উপকারভোগীর কাছে হস্তান্তর করা হয়।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19