Monday, July 20, 2026
PrimeBulletin

রাজনীতি

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচার

রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি প্রচারের অভিযোগ উঠেছে।

তিনি বলেছেন, শুক্রবার (৩ জুলাই) ফেসবুকে প্রচারিত ওই বিজ্ঞপ্তি মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, কোনো স্বার্থান্বেষী কুচক্রী মহল তার স্বাক্ষর জাল করে ওই বিজ্ঞপ্তি ফেসবুকে পোস্ট করেছে। ভুয়া বিজ্ঞপ্তিটি তার স্বাক্ষরে বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপির এ নেতা বলেন, ফেসবুকে প্রচারিত সংবাদ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরূপে বানোয়াট ও ভুয়া।

একই সঙ্গে তিনি দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হলো।

More

ফেরিকাণ্ড নিয়ে তোলপাড়: ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

রাজনীতি

ফেরিকাণ্ড নিয়ে তোলপাড়: ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়ায় চেয়ারম্যানঘাট ছেড়ে যাওয়ার পর মাঝনদী থেকে ফেরি ঘুরিয়ে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্না...

2026-07-12 18:39

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের শুধু হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

রাজনীতি

চাঁদাবাজ-দুর্নীতিবাজদের শুধু হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি;...

2026-07-09 23:17

এনসিপির সমাবেশে হামলা: দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস তথ্য উপদেষ্টার

রাজনীতি

এনসিপির সমাবেশে হামলা: দ্রুত তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস তথ্য উপদেষ্টার

এনসিপির সমাবেশে হামলার ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টার তথ্য ও সম্প্রচারবি...

2026-07-07 13:19

জামায়াতে ইসলামী গণতন্ত্র বিশ্বাস করে না: মির্জা ফখরুল

রাজনীতি

জামায়াতে ইসলামী গণতন্ত্র বিশ্বাস করে না: মির্জা ফখরুল

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একটি রেজিমেন্টেড বা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পরিচালিত দল হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপি মহাসচিব এ...

2026-07-03 22:38