Saturday, September 19, 2026
PrimeBulletin

World

রাশিয়াজুড়ে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, নিহত অন্তত ৪

রাশিয়াজুড়ে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, নিহত অন্তত ৪

ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনই মস্কো অঞ্চলের বাসিন্দা। স্থানীয় কর্মকর্তাদের দাবি, গত এক বছরের মধ্যে রাজধানী মস্কোকে লক্ষ্য করে এটিই সবচেয়ে বড় ড্রোন হামলা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে এক হাজারের বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। একই সময়ে ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলেও একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সাম্প্রতিক হামলার জবাব দেওয়ার ঘোষণা দেন। গত চার বছরের যুদ্ধের মধ্যে কিয়েভে গত দুই দিনে চালানো রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে জেলেনস্কি আকাশে উড়ন্ত ড্রোন, ধোঁয়ার কুণ্ডলী এবং আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তৎপরতার দৃশ্য তুলে ধরেন। তিনি বলেন, ‘রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত করছে এবং আমাদের শহর ও জনপদে হামলা চালাচ্ছে। এর জবাব দেওয়া সম্পূর্ণ ন্যায্য।’

জেলেনস্কির দাবি, রাশিয়ার কঠোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও সীমান্ত থেকে ৫০০ কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতেও হামলা চালাতে সক্ষম হয়েছে ইউক্রেন।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58