Saturday, September 19, 2026
PrimeBulletin

Bangladesh

পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই

পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন চুক্তি নেই

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রোববার (৫ এপ্রিল) জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই।

সচিবালয়ে ঢাকায় নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “কেউ কেউ বলছেন, এই চুক্তির কারণে তেল আমদানির জন্য আমাদেরকে আমেরিকার অনুমতি নিতে হচ্ছে; এটি একেবারে মিথ্যা।”

তিনি আরও জানান, “রাশিয়া থেকে তেল নিতে অনেক দেশের ওপর স্যাংশন আছে। বাংলাদেশ সাশ্রয়ী মূল্যে যেকোনো উৎস থেকে তেল কিনবে।”

পররাষ্ট্রমন্ত্রী আমেরিকান রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের বিষয়ে বলেন, “আমেরিকা-বাংলাদেশ সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখা এবং জ্বালানি নিরাপত্তায় সহায়তার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।”

প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর বিষয়ে তিনি জানান, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সফরের জন্য নির্দিষ্ট কোনো দেশের নাম চূড়ান্ত হয়নি।

More