Sunday, September 20, 2026
PrimeBulletin

World

‘প্রেসিডেন্ট সব সময় ভালো পরামর্শ পাচ্ছেন না’: ট্রাম্পের সাবেক প্রতিরক্ষামন্ত্রী

‘প্রেসিডেন্ট সব সময় ভালো পরামর্শ পাচ্ছেন না’: ট্রাম্পের সাবেক প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার উপদেষ্টাদের কাছ থেকে সব সময় সঠিক পরামর্শ পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন সাবেক প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার। গত রোববার এনবিসি নিউজ-এর ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই আশঙ্কার কথা জানান। দ্য হিল প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অনুষ্ঠানে এসপারকে প্রশ্ন করা হয়েছিল—প্রেসিডেন্টকে যারা পরামর্শ দিচ্ছেন, তারা সংবিধানের প্রতি অনুগত কি না সে বিষয়ে তার আস্থা আছে কি না। জবাবে ট্রাম্পের প্রথম মেয়াদের এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমি দেখছি না যে প্রেসিডেন্ট সব সময় ভালো পরামর্শ পাচ্ছেন। ক্যাপিটল হিলের অনেক রিপাবলিকানও একই প্রশ্ন তুলেছেন যে, এই কৌশলগত বিষয়গুলোতে প্রেসিডেন্ট কি সেরা পরামর্শটি পাচ্ছেন?’

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের সঙ্গে ট্রাম্পের নানা পদক্ষেপ নিয়ে ওয়াশিংটনের অনেক রিপাবলিকান নেতা উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন। বিশেষ করে চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক নিয়ে অনেক সিনেটরই অসন্তুষ্ট। এই চুক্তি নিয়ে এসপারের মনেও কিছু ‘গুরুতর প্রশ্ন’ রয়েছে। তিনি বলেন, ‘যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং হরমুজ প্রণালি খুলে দেয়ার বিষয়টি আমার পছন্দ হয়েছে। এতে অনেকের অর্থনৈতিক স্বস্তি হবে। পরমাণু আলোচনা শুরু হওয়াটাও ইতিবাচক। কিন্তু সমঝোতা স্মারকের অনেকগুলো পয়েন্ট নিয়ে আমার গুরুতর প্রশ্ন ও উদ্বেগ রয়েছে।’

২০২০ সালের নভেম্বরে ট্রাম্প তাকে প্রতিরক্ষা দপ্তর থেকে সরিয়ে দেয়ার পর থেকেই এসপার তার কঠোর সমালোচকে পরিণত হন। বিশেষ করে ওই বছরের মাঝামাঝি সময়ে বিক্ষোভ দমনে সক্রিয় সেনাদের ব্যবহারের বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করায় তাদের সম্পর্কের অবনতি ঘটে। গত বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প এসপারের ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থাও বাতিল করে দেন। একই কাজ তিনি জন বোল্টন, মাইক পম্পেও এবং মার্ক মিলির ক্ষেত্রেও করেছিলেন।

২০২৪ সালে এসপার জানিয়েছিলেন যে তিনি তার পুরোনো বসকে ভোট দেবেন না। ট্রাম্পকে ‘গণতন্ত্রের জন্য হুমকি’ হিসেবে অভিহিত করে তিনি বলেছিলেন, ‘আমি তাকে আমাদের বর্তমান গণতন্ত্র, প্রতিষ্ঠান এবং রাজনৈতিক সংস্কৃতির জন্য হুমকি মনে করি; যা আমেরিকাকে মহান করেছে এবং এই গ্রহের প্রাচীনতম গণতন্ত্র হিসেবে আমাদের পরিচিতি দিয়েছে।’

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58