Thursday, July 23, 2026
PrimeBulletin

সারা দেশ

প্রধানমন্ত্রীর পক্ষে শাহজালাল মাজারে গিলাফ চড়ালেন সিসিক প্রশাসক

প্রধানমন্ত্রীর পক্ষে শাহজালাল মাজারে গিলাফ চড়ালেন সিসিক প্রশাসক

হযরত শাহজালাল (রহ.)-এর বার্ষিক ৭০৭তম ওরশ মোবারক উপলক্ষে সিলেটে তাঁর মাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গিলাফ চড়ানো হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে মাজারে এই গিলাফ চড়ান। গিলাফ চড়ানোর মধ্য দিয়ে ওরশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

এ সময় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ুও কামনা করা হয়।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পবিত্র এই ওরশ উপলক্ষে গিলাফ পাঠানো হয়েছে এবং তাঁর প্রতিনিধি হিসেবে তা মাজারে চড়ানো হয়েছে। তিনি আরো বলেন, দেশ পরিচালনায় সরকারকে সহযোগিতা করা প্রয়োজন এবং একটি পরিচ্ছন্ন ও আধুনিক সিলেট নগর গড়তে সবার সম্মিলিত উদ্যোগ দরকার।

এ সময় সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোহাম্মদ উল্লাহ সজিব ও নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবছর জিলকদ মাসের ১৯ ও ২০ তারিখে ওরশের সূচনায় গিলাফ চড়ানোর মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। সিলেটসহ দেশ-বিদেশের হাজারো ভক্ত-অনুসারী এ সময়ে মাজারে সমবেত হন।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19