Saturday, July 25, 2026
PrimeBulletin

Bangladesh

প্রধানমন্ত্রীর জন্য সরকারি বাসভবন নির্মাণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

প্রধানমন্ত্রীর জন্য সরকারি বাসভবন নির্মাণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

সরকারপ্রধানের জন্য একটি নিরাপদ ও স্থায়ী সরকারি বাসভবন নির্ধারণ বা নির্মাণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দাখিল করেন।

রিটে মন্ত্রিপরিষদ সচিব, গণপূর্ত সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সরকারের আটজন সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) বিবাদী করা হয়েছে।

আবেদনে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পর আগের প্রধানমন্ত্রীর বাসভবন ‘গণভবন’ জনস্বার্থে জাদুঘরে রূপান্তর করা হয়েছে। এরপর থেকে এখন পর্যন্ত প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের জন্য কোনো উপযুক্ত ও নিরাপদ সরকারি বাসভবন নির্ধারণ বা নির্মাণে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

রিটে উল্লেখ করা হয়, একজন সরকারপ্রধানের জন্য নিরাপত্তা, মর্যাদা এবং আবাসিক সুবিধা নিশ্চিত করা একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। তাই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে এবং এটি জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও প্রশ্ন তুলছে।

আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল জানান, আগামী সপ্তাহে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে রিটের শুনানি হতে পারে। বর্তমানে প্রধানমন্ত্রী কোথায় থাকবেন বা তাঁর জন্য নতুন বাসভবন নির্মাণ হবে কি না—সে বিষয়ে আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে।

More

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

Bangladesh

খুলনা-চট্টগ্রাম-সিলেটে ঝোড়ো হাওয়ার আভাস, ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে...

2026-07-17 11:52

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

Bangladesh

সরকারের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে নতুন ঋণ কর্মসূচির আলোচনায় নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপ...

2026-07-16 22:15

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

Bangladesh

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের প্রধান হ‌লেন বাংলাদেশের কূটনীতিক

আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।

2026-07-16 14:09