Monday, September 21, 2026
PrimeBulletin

World

ওয়াশিংটনেও কি হামলা চালাল ইরান

ওয়াশিংটনেও কি হামলা চালাল ইরান

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি ড্রোন শনাক্ত করেছে মার্কিন সেনাবাহিনী। এমন এক জায়গায় মনুষ্যবিহীন আকাশযানটি দেখা গেছে যেখানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী ও পেন্টাগন প্রধান পিট হেগসেথ বসবাস করেন।

স্থানীয় সময় বুধবার (১৮ মার্চ) ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি যে ড্রোনটি কোথা থেকে ওয়াশিংটনের আকাশে গেছে অথবা এটি কোনো সামরিক হামলা কিনা।

তবে বরাবরাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলে আসছিল যে ইরান এমন প্রযুক্তি আয়ত্ত করেছে যা দিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালানো সম্ভব।

এমনকি ইরানে মার্কিন আগ্রাসন শুরু হওয়ার আগে আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এক সতর্কবার্তায় জানিয়েছিল যে, ইরান আক্রান্ত হলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ড্রোন হামলা চালাতে পারে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন বলছে, রুবিও ও হেগসেথ যেখানে থাকেন সেই মার্কিন সামরিক ঘাঁটির ওপর ড্রোন শনাক্ত হয়েছে।

মার্কিন কর্মকর্তারা ওয়াশিংটনের একটি সেনাক্যাম্পের ওপর অজ্ঞাত পরিচয়ের ড্রোন শনাক্ত করেছেন, যেখানে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং পেন্টাগন প্রধান পিট হেগসেথ বসবাস করেন। পরিস্থিতির ওপর অবগত তিনজন ব্যক্তির বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনগুলো কোথা থেকে এসেছে তা কর্মকর্তারা এখনো নিশ্চিত করতে পারেননি।

ফোর্ট ম্যাকনায়ারের ওপর ড্রোনের উপস্থিতির কারণে কর্মকর্তারা রুবিও এবং হেগসেথকে অন্য স্থানে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

More

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

World

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথ উন্মুক্ত অ্যান্ডি বার্নহ্যামের

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেছেন গ্রেটার ম্যানচেস্টারের লেবারপন্থী মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। তিনি যুক্তরাজ...

2026-07-17 23:06

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

World

দলীয় প্রধানের দায়িত্ব নিয়েই যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী বললেন ‘আই হ্যাভ আ প্ল্যান’

যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টারের সাবেক মেয়র অ্যান্ডি বার্নহ্যাম। এর ফল...

2026-07-17 22:32

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58