Tuesday, July 21, 2026
PrimeBulletin

এক্সক্লুসিভ

অনলাইনে যেভাবে চলছে কিডনি কেনাবেচার হাট!

অনলাইনে যেভাবে চলছে কিডনি কেনাবেচার হাট!

‘ইমার্জেন্সি এ-পজিটিভ লাগবে, পাসপোর্ট থাকতে হবে’, ‘হিন্দু ও-নেগেটিভ লাগবে’—সামাজিক যোগাযোগমাধ্যমে রক্ত সাহায্যের মতো দেখতে এসব পোস্ট আসলে রক্ত নয়, বরং মানব অঙ্গ বা কিডনি কেনাবেচার নিষিদ্ধ বিজ্ঞাপন। আইনি কড়াকড়ি থাকলেও ফেসবুকের বিভিন্ন গ্রুপকে কেন্দ্র করে গড়ে উঠেছে আন্তর্জাতিক এই পাচারকারী চক্র। বাংলাদেশের অভাবী মানুষকে টার্গেট করে এই চক্র করাচিসহ বিভিন্ন স্থানে পাচার করে কোটি কোটি টাকার কিডনি বাণিজ্য চালাচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, এই চক্রটি মূলত তিনটি সুসংগঠিত স্তরে কাজ করে। প্রথম স্তরে থাকে ‘এজেন্ট’, যারা ফেসবুক ও মাঠপর্যায়ে অভাবী ও ঋণগ্রস্ত মানুষকে টাকার লোভ দেখিয়ে কিডনি বিক্রিতে রাজি করায়। দ্বিতীয় স্তরে থাকে ‘ফিক্সার্স’, যারা পাসপোর্ট ও ভিসা প্রসেসিংয়ের কাজ করে। বর্তমানে ভারতের ভিসা জটিল হওয়ায় চক্রটি করাচিকে বিকল্প হিসেবে বেছে নিয়েছে। তৃতীয় স্তরে পাকিস্তানে থাকে ‘রানার্স’, যারা বিমানবন্দর থেকে দাতাকে রিসিভ করে গোপন আস্তানায় নিয়ে যায়।

চক্রের মূল হোতা বা ‘কিংপিন’রা অবস্থান করে পাকিস্তানে। তারা ক্রেতা সংগ্রহ করে বাংলাদেশের নেটওয়ার্ককে কার কত কিডনি লাগবে তা জানিয়ে দেয়। প্রতিটি কিডনি ৩০ থেকে ৫০ লাখ টাকায় বিক্রি হলেও দাতা পান মাত্র ৪-৫ লাখ টাকা।

ফেসবুকে ‘কিডনি ডোনার গ্রুপ’ বা ‘কিডনি ক্রয়-বিক্রয়’ নামে অর্ধশতাধিক গ্রুপ সক্রিয় রয়েছে। কয়েকটিতে সদস্য সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির মধ্যেই কোড ওয়ার্ড ব্যবহার করে চলছে এই অবৈধ লেনদেন। ও-পজিটিভ বা ও-নেগেটিভ রক্তের গ্রুপের কিডনির চাহিদা ও দাম সবচেয়ে বেশি, যা ক্ষেত্রবিশেষে এক কোটি টাকা পর্যন্ত ছাড়িয়ে যায়।

তদন্তকারী কর্মকর্তাদের দাবি, এই চক্রটি ‘স্লিপার সেলের’ মতো কাজ করে, যার ফলে মূল হোতাদের ধরা কঠিন। তবে অনুসন্ধানে পাচার প্রক্রিয়ায় প্রশাসনিক যোগসাজশের চাঞ্চল্যকর তথ্য মিলেছে। গত ২৬ মার্চ শাহজালাল বিমানবন্দরে এক যুবককে জোরপূর্বক পাকিস্তানে পাঠানোর সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন উপপরিদর্শক (এসআই) ভুয়া পরিচয় দিয়ে সহায়তা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। বিমানবন্দর থানায় মামলা হলেও এখন পর্যন্ত প্রভাবশালী ওই কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি।

গোয়ালন্দের ২৪ বছর বয়সী আরিফুল ইসলামের অভিজ্ঞতা শিউরে ওঠার মতো। ঋণের চাপে ৫ লাখ টাকায় কিডনি দিতে রাজি হয়ে করাচি যাওয়ার আগমুহূর্তে তিনি জানতে পারেন, অপারেশন শেষে তাকে আর দেশে ফিরতে দেওয়া হবে না। বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের কাছে আরিফুলের আকুতি তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশেষজ্ঞ ড. মো. তৌহিদুল হক বলেন, আর্থিক অনটন ও মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে মানুষ এই ফাঁদে পড়ছে। ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫’ অনুযায়ী পরিবারের বাইরে অঙ্গ দান বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এই অপরাধে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। এছাড়া বিদেশে পাচারের বিষয়টি ‘মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২’ অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ।

More

মানসম্মত পাঠ্যবই নিয়ে এবারও শঙ্কা; ঘুরেফিরে বিতর্কিতরাই বই ছাপার দায়িত্বে

এক্সক্লুসিভ

মানসম্মত পাঠ্যবই নিয়ে এবারও শঙ্কা; ঘুরেফিরে বিতর্কিতরাই বই ছাপার দায়িত্বে

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) শিক্ষার অন্যতম গুরত্বপূর্ণ দপ্তর। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদ...

2026-07-02 13:52

৮ মাস ‘মৌজ-মাস্তির’ পর ১১ লাখ টাকা বকেয়া রেখে হোটেল থেকে এনসিপি নেতাদের চম্পট!

এক্সক্লুসিভ

৮ মাস ‘মৌজ-মাস্তির’ পর ১১ লাখ টাকা বকেয়া রেখে হোটেল থেকে এনসিপি নেতাদের চম্পট!

ফ্যাসিস্ট সরকারের পতনের পর আওয়ামী লীগ কার্যালয় সংস্কারের নামে রাজধানীর একটি আবাসিক হোটেলে জাঁকজমকপূর্ণ ‘নতুন বন্দোবস্ত’...

2026-07-01 18:04

গুলশানে হলি আর্টিজান হামলার ১০ বছর, জঙ্গিবাদের ‘অস্তিত্ব’ নিয়ে বিতর্ক

এক্সক্লুসিভ

গুলশানে হলি আর্টিজান হামলার ১০ বছর, জঙ্গিবাদের ‘অস্তিত্ব’ নিয়ে বিতর্ক

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে দেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস ও ভয়াবহ জঙ্গি হামলার ১০ বছর পূর্ণ হলো আজ। ২০১৬ সালের...

2026-07-01 11:21

ঢাকার বহু এলাকায় বাসাবাড়িতে গ্যাস শূন্য হওয়ার আশঙ্কা

এক্সক্লুসিভ

ঢাকার বহু এলাকায় বাসাবাড়িতে গ্যাস শূন্য হওয়ার আশঙ্কা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বাসাবাড়ির গ্যাস সংকট দিন দিন তীব্র হচ্ছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ সরকারের শীর্ষ পর্যায়ে জানি...

2026-06-28 13:51

ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা

এক্সক্লুসিভ

ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা মাত্র আঠারো মাস দায়িত্বে ছিলেন। এই সময়ে তারা চিকিৎসা বাবদ বিল নিয়েছেন অনেক টাকা। মন্ত্রিপ...

2026-06-28 13:13

বাংলাদেশ-মালয়েশিয়া ও চীন সম্পর্কের ‘নতুন দিগন্ত’

এক্সক্লুসিভ

বাংলাদেশ-মালয়েশিয়া ও চীন সম্পর্কের ‘নতুন দিগন্ত’

বাংলাদেশ সরকারের দূরদর্শী পররাষ্ট্রনীতির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর দেশের অর্থনৈতিক সমৃদ...

2026-06-23 14:02