নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
|
2026-04-04 22:15
Acting Editor: Sami Hossain Chisty
Address: Europa Tower, Rampura, Dhaka.
ইরান জানিয়েছে, গতকাল (শুক্রবার, ৩ এপ্রিল) একটি নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। দেশটির খাতাম আল-আনবিয়া যৌথ সামরিক কমান্ড এ তথ্য জানিয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
যৌথ সামরিক কমান্ডের এক মুখপাত্র ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, ‘ইরান নিশ্চিতভাবেই তার আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করবে।’
মার্কিন যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ দুজনেই ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের পূর্ণ আধিপত্যের দাবি করেছিলেন।