Thursday, July 23, 2026
PrimeBulletin

World

নেপথ্যে রণকৌশল নির্ধারণে মোজতবা খামেনি? মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

নেপথ্যে রণকৌশল নির্ধারণে মোজতবা খামেনি? মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

মার্কিন গোয়েন্দা সংস্থার এক মূল্যায়নে দাবি করা হয়েছে, ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নেপথ্যে থেকে যুদ্ধ কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

একাধিক সূত্রের বরাত দিয়ে সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, ইরানের বর্তমান প্রশাসনের ভেতরে ক্ষমতার ভারসাম্য ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ভবিষ্যৎ পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধের শুরুর দিকে এক হামলায় ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন এবং ওই ঘটনায় মোজতবা খামেনি গুরুতর আহত হন। এরপর থেকেই তার শারীরিক অবস্থা এবং রাজনৈতিক ভূমিকা নিয়ে নানা আলোচনা শুরু হয়।

গোয়েন্দা সূত্রগুলোর মতে, যুক্তরাষ্ট্র এখনো কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে। হামলার কারণে ইরান ক্ষতিগ্রস্ত হলেও তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়নি। পাশাপাশি কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও দেশটি আরও কয়েক মাস পরিস্থিতি সামাল দিতে সক্ষম বলে ধারণা করা হচ্ছে।

এক সময়ের ওই হামলার পর মোজতবা খামেনিকে তার বাবার উত্তরসূরি হিসেবে ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয় বলে দাবি করা হয় প্রতিবেদনে। তবে তার বর্তমান অবস্থান নিয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মোজতবা খামেনি কোনো ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন না। তিনি কেবল সরাসরি সাক্ষাৎ বা বিশ্বস্ত বার্তাবাহকের মাধ্যমে যোগাযোগ রক্ষা করেন।

অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের প্রোটোকল প্রধান মাজাহের হোসেইনি বলেছেন, খামেনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং বর্তমানে ভালো আছেন। তিনি আরও বলেন, “শত্রুরা নানা গুজব ছড়াচ্ছে, তবে সঠিক সময়ে তিনি নিজেই জনগণের সামনে আসবেন।”

সূত্র: সিএনএন

More

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

World

মার্কিন চাপের মধ্যেই লেবাননে স্থায়ী সেনাপোস্ট করছে ইসরায়েল

লেবানন থেকে সেনা প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের জোর দাবির মধ্যেই দেশটির দক্ষিণাঞ্চলে স্থায়ী সেনাঘাঁটি স...

2026-07-17 11:54

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

World

লেবানন-ইসরাইল বৈঠক শেষ; কয়েক দিনের মধ্যে সেনা প্রত্যাহার শুরু হতে পারে

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইলের মধ্যে রোমে দুই দিনের আলোচনা শেষ হয়েছে আজ (বুধবার, ১৪ জুলাই)। এক মার্কিন কর...

2026-07-15 22:58

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

World

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু, ট্রাম্পের সঙ্গে বৈঠক অনিশ্চিত

আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার সফরের বিষয়টি বুধবার (১৫ জুলা...

2026-07-15 22:37

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

World

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি সেনার ৫ বছরের কারাদণ্ড

ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অপরাধে এক ইসরায়েলি সেনাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। ইসরা...

2026-07-15 18:04