Thursday, July 23, 2026
PrimeBulletin

সারা দেশ

নারায়ণগঞ্জে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন; স্বাস্থ্যখাতে বাজেটে জিডিপির ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে

নারায়ণগঞ্জে স্বাস্থ্য মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন; স্বাস্থ্যখাতে বাজেটে জিডিপির ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছে

স্বাস্থমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি বলেছেন, বিগত স্বৈরাচার সরকার এবং অদক্ষ কেয়ারটেকার সরকার দেশে টিকা কার্যক্রম চালানোর জন্য কোন স্টক রেখে যায় নাই। পর্যাপ্ত পরিমানে হামের ভ্যাকসিন আমরা সংগ্রহ করতে সক্ষম হয়েছি। নিজেকে অর্থনীতির ছাত্র জানিয়ে মন্ত্রী বলেন, এবারের বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ পয়েন্ট ২ পার্সেন্ট অর্থাৎ ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন স্বাস্থ্যখাতকে জনগণের দৌড়গোড়ায় নিয়ে যেতে।

রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নারায়ণগঞ্জসহ দেশের ১০টি জেলায় ১০ বেডের করে আইসিইও উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডেঙ্গুর সাথে যুদ্ধ করতে প্রস্তুত জানিয়ে মন্ত্রী আরও বলেন, সারা দেশে ২০ টির মধ্যে ১৫শ’ বেডের দু’টি বিশেষায়িত হাসপাতাল হবে শুধু মেয়েদের জন্য। সেখানে কিডনি ডায়ালাইসিস, ব্রেস্ট ক্যান্সার, পঙ্গু ও ডেলিভারী তথা জেনারেল হাসপাতাল থাকবে।

এর আগে সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জ সরকারি জেনারেল হাসপাতালে হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। হাসপাতালে পৌঁছে বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাচাই করেন।

হাসপাতালে প্রবেশের পর মন্ত্রী উপস্থিতির তালিকা হাতে নিয়ে চিকিৎসক, নার্স ও অন্য কর্মীদের নাম ধরে ডাকতে শুরু করেন। উপস্থিতি যাচাইয়ের সময় কয়েকজনের অনুপস্থিতি এবং বিভিন্ন প্রশাসনিক অসংগতি তার নজরে আসে। এ সময় তিনি হাসপাতালের সেবার মান, পরিচ্ছন্নতা, রোগীদের চিকিৎসা কার্যক্রম এবং কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনের বিষয়েও খোঁজখবর নেন।

পরিদর্শনকালে বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতি দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি সংশ্লিষ্টদের আরো দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন ও সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আন্তরিক হওয়ার আহ্বান জানান।

স্বাস্থ ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব সহ অনেকে।

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19