বিশ্বের অন্যতম এই সেরা ব্যাটার সবশেষ আজ সিলেট টেস্টেও আউট হয়েছেন নাহিদের বলে। পরে সংবাদ সম্মেলনে টাইগার পেসারকে প্রশংসায় ভাসিয়ে বলেন, ‘বর্তমানে লাল বলের ক্রিকেটে নাহিদ রানা দ্রুততম বোলারদের মধ্যে একজন। সে খুব ভালো করছে।’
বাবর আরও বলেন, ‘নাহিদ খুব মেধাবী ক্রিকেটার। তার গতি আছে। সে উন্নতি করছে, সামনে আরও ভালো করবে। সত্যি বলতে পিচ ভালো ছিল। বোলাররাও ভালো করেছে। তবে আমরা আরও দায়িত্ব নিতে পারতাম।’
পরে বাবরকে আউট করা নিয়ে নাহিদ রানা বলেন, ‘প্রত্যেক ব্যাটারকে আউট করতেই মজা লাগে। প্রতিটি উইকেট আমার জন্য এবং দলের জন্য গুরুত্বপূর্ণ।’