Friday, July 24, 2026
PrimeBulletin

সারা দেশ

মশাবাহিত রোগ রোধে নগরজুড়ে সচেতনতামূলক র‌্যালি

মশাবাহিত রোগ রোধে নগরজুড়ে সচেতনতামূলক র‌্যালি

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ার আগেই সচেতনতার ঢাক বাজাতে মাঠে নেমেছে বগুড়া সিটি করপোরেশন। নগরবাসীকে সতর্ক করতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‌্যালির আয়োজন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। উদ্বোধনের পর একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সাতমাথা থেকে শুরু হওয়া র‌্যালিটি কাঠালতলা, নবাববাড়ি ও জলেশ্বরীতলা এলাকা ঘুরে নগর ভবনে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়, প্রয়োজন নগরবাসীর সম্মিলিত অংশগ্রহণ। তিনি বাসাবাড়ির ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ারসহ যেকোনো স্থানে পানি জমতে না দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “মশা জন্মানোর সুযোগ পেলেই ডেঙ্গুর ঝুঁকি বাড়ে। তাই বাড়ির ছাদ, কার্নিশ ও আশপাশের পরিবেশ নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। প্রতি সপ্তাহে অন্তত একদিন পরিচ্ছন্নতা কার্যক্রম চালালে মশার প্রজননস্থল অনেকাংশে ধ্বংস করা সম্ভব।”

নগরবাসীর উদ্দেশে তিনি আরও বলেন, পরিচ্ছন্ন শহর গড়ার দায়িত্ব শুধু কোনো প্রতিষ্ঠানের নয়, এটি প্রতিটি নাগরিকেরও দায়িত্ব। সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতার মাধ্যমেই ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ করা সম্ভব।
র‌্যালিতে শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, সিটি করপোরেশনের হিসাবরক্ষণ কর্মকর্তা ইকবাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

বর্ষা মৌসুমকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচি থেকে নগরবাসীর প্রতি একটি স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে— “পানি জমতে দেবেন না, ডেঙ্গুকেও সুযোগ দেবেন না।”

More

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

সারা দেশ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা

ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মহিদুল মল্লিক (৩৭) নামে এক কথি...

2026-07-17 22:31

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

সারা দেশ

কুড়িগ্রাম সীমান্তে প্রায় ৭ লাখ টাকার মাদক ও চোরাই পণ্যসহ আটক-৩

কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিসহ ৬ লাখ ৭৯ হাজার ৪৫০ টাকার ভারতীয় গাঁজা, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধ...

2026-07-17 22:26

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

সারা দেশ

কুড়িগ্রামে শতাধিক ইয়াবাসহ নারী মাদক কারবারি গেন্দি গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে ১০৩পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৬ হাজার...

2026-07-17 22:24

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

সারা দেশ

বর্ষীয়ান রাজনীতিবিদ লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খানের জানাজার নামাজ সম্পন্ন

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও সমা...

2026-07-17 22:22

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

সারা দেশ

নদীভাঙন ও দুর্যোগ: টেকসই বেরিবাঁধের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

বরগুনার পাথরঘাটা উপজেলায় নদীভাঙন, জলোচ্ছ্বাস ও ঘনঘন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে স্থায়ী দাবিতে টেকসই বেরিবাঁধ নির্মাণের...

2026-07-17 22:19